এক্সপ্লোর

Susunia Hill Fire: সকাল পেরিয়ে মধ্যরাত, এখনও লেলিহান শিখা শুশুনিয়ায় ! আগুন নেভাতে পাহাড়ে উপরে দাঁড়িয়ে দমকলের ৪০ কর্মী..

Bankura Susunia Fire Incident: চব্বিশ ঘণ্টা হওয়ার পথে, দাউদাউ আগুন জ্বলছে শুশুনিয়া পাহাড়ে ..

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড়ে সকাল থেকে যে আগুন জ্বলছে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি বনদফতর। বন দফতরে ঘটনাস্থলে উচ্চপদ আধিকারিকরা পৌঁছেছেন দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পাহাড় উপরে আগুন নেভানোর জন্য ৪০ জনের বেশি রয়েছে বনকর্মী সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি।  

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে  আগুন প্রথম নজরে আসে

দিনভর চেষ্টার পরেও শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনও পাহাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে আগুন। আগুনে পুড়ে খাক পাহাড়ের বিস্তীর্ণ বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতর। মূলত গতকাল সকালে, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে  আগুন প্রথম নজরে আসে । দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে পাহাড়ের উপরের দিকে। খবর পাওয়ার পর থেকেই ব্লোয়ার নিয়ে পাহাড়ের বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে বন কর্মীরা।

আগুন নেভাতে পাহাড়ে উপরে দাঁড়িয়ে দমকলের ৪০ কর্মী..

ব্লোয়ার দিয়ে ঝরা পাতার স্তুপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যার পর থেকে পাহাড়ের উপরের অংশে দ্রুত হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ আকার নেয়। পাহাড়ের উপর ঝরা পাতার পাশাপাশি দাউদাউ করে জ্বলতে থাকে ছোট বড় গাছও। রাতে আবার নতুন করে ৪০ জন বনকর্মীকে ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজে নামানো হয়।

বহু গাছ পুড়ে খাক হয়ে গেলেও বন্যপ্রাণের তেমন ক্ষয়ক্ষতি হয়নি :বন দফতর

পাহাড়ের আগুন নেভানোর উদ্যেশ্যে নিয়ে যাওয়া হয় দমকলের একটি ইঞ্জিনও। কিন্তু একদিকে পাহাড়ের একাংশের দুর্গমতা আর অন্যদিকে আগুনের ভয়াবহতার কারণে কিছুতেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে পাহাড়ের উপর থাকা বহু গাছ পুড়ে খাক হয়ে গেলেও বন্যপ্রাণের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি বন দফতরের। প্রসঙ্গত, শুশুনিয়া পাহাড়ে এই প্রথমবার নয়, আগুন লেগেছে আগেও বহুবার। এবার চব্বিশ পেরিয়ে গিয়েছে , তাও আগুন না নেভায়, উদ্বেগ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন, নথি ধরে ধরে পরীক্ষা, অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজতে দিল্লিতে অভিযান !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget