এক্সপ্লোর

Primary TET: টেট পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি

Primary TET Car Accident: টেট পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি। আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার সাঁইতাড়া ও মীর্জাপুরের মাঝে।

 বাঁকুড়া: টেট পরীক্ষাকেন্দ্রে (Primary TET)  প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি। আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার (Bankura) কোতুলপুর থানার সাঁইতাড়া ও মীর্জাপুরের মাঝে। ঘটনায় কেউ হতাহত হননি। পরে পুলিশের অন্য একটি গাড়িতে করে সময়মতো প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রে (Primary TET Examination Centre)। 

 নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পাঁচ বছর পর রবিবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। এদিন সকাল থেকেই নানা জায়গা থেকে একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। কোথাও যানজটের কবলে পরীক্ষার্থীরা, কোথাও আবার ১১টার পর পৌঁছনোয় অনেককে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ চাকরি পরীক্ষার্থীদের। তাতে পরিস্থিতি তেতে উঠলে পরীক্ষাকেন্দ্রের উপরই সিদ্ধান্তের ভার ছাড়ে পর্ষদ। উল্লেখ্য, শহর কলকাতায় আজ ১৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত লোকজন ছাড়া ভিতরে ঢোকা নিষিদ্ধ বাকিদের। একই সঙ্গে রাজ্যের ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশে। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদেও নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। নিয়োগ দুর্নীতিতে OMR শিট নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। OMR শিট খালি থাকলেও অযোগ্য চাকরিপ্রার্থী নম্বর পেয়েছেন বলে সামনে  সেছে অভিযোগ। এ বার তাই নয়া নিয়ম কার্যকর হয়েছে। পরীক্ষার পর প্রশ্নের বুকলেট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। OMR শিটের দু’টো কপি থাকবে। তার মধ্যে একটি পর্ষদ নেবে। অন্যটি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থী।

আরও পড়ুন, টেট পরীক্ষা দিতে গেলেন আন্দোলনকারীরাও, বিক্ষোভে অনড়় চাকরিপ্রার্থীর দল

আজ পরীক্ষাকেন্দ্রগুলিতেও কড়া নিরাপত্তা রয়েছে।  পরীক্ষাকেন্দ্রের ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। থাকছে সিসিটিভি-র বন্দোবস্ত। সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ১১টার পর থেকে প্রবেশ বন্ধ। পর্ষদের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।এখনও পর্যন্ত পাওয়া তথ্য় অনুযায়ী, আজ প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। তাঁদের অভিভাবক মিলিয়ে ছুটির দিন প্রায় ১০ লক্ষ মানুষ রাস্তায় নামবেন বলে অনুমান প্রশাসনের। রবিবার এমনিতে যান চলাচল কম হলেও, এ দিন পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য সব সরকারি, বেসরকারি রাস্তায় নামছে। রবিবার হাওড়া এবং শিয়ালদায় লোকাল ট্রেন কম চললেও, আজ অন্য দিনের মতো পরিষেবা মিলবে। রবিবার ১৫ মিনিট অন্তর মেট্রো চলে। এ দিন সেই ব্যবধান কমানো হচ্ছে। নামানো হচ্ছে আটটি বাড়তি মেট্রোও। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে সংখ্যা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget