এক্সপ্লোর

Bankura News: বাংলা পড়াতে পারেন না শিক্ষক! বাঁকুড়ার ওন্দার প্রাথমিক স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা

Bankura School News: বাংলা মাধ্যম স্কুল, অথচ সেখানে বাংলাই শিখতে পারছে না কচিকাঁচারা। এমনই অভিযোগে সরব অভিভাবকরা। বাংলা পড়াতে পারছেন না শিক্ষক।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাংলা (Bengali) পড়াতে পারেন না শিক্ষক। এই অভিযোগে বাঁকুড়ার ওন্দার প্রাথমিক স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা। অভিভাবকদের পাশে দাঁড়ালেন প্রধান শিক্ষক। ষড়যন্ত্রের অভিযোগ অভিযুক্ত শিক্ষকের। তৈরি করা সমস্যা কিনা খতিয়ে দেখতে হবে, প্রতিক্রিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের।

বাঁকুড়ার ওন্দার প্রাথমিক স্কুলে তালা অভিভাবকদের: বাংলা মাধ্যম স্কুল, অথচ সেখানে বাংলাই শিখতে পারছে না কচিকাঁচারা। এমনই অভিযোগে সরব অভিভাবকরা। বাংলা পড়াতে পারছেন না শিক্ষক। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। এই ছবি বাঁকুড়ার ওন্দার চড়ুইকুঁড় প্রাথমিক বিদ্যালয়ের। এখানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয়। পড়ুয়ার সংখ্যা ৩৮। প্রধান শিক্ষককে নিয়ে ২ জন শিক্ষক রয়েছেন। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক রাজীবকুমার দীক্ষিত বাংলা পড়াতে পারেন না। বাংলা বানানে অজস্র ভুল করেন।

ওই স্কুলের অভিভাবক স্বপন পালের কথায়, “উনি বাংলাতেই পড়াতে পারছেন না ইংরেজি দূরের কথা...ছেলেমেয়েরা কিছুই শিখবে না। এসআই, চেয়ারম্যানকে জানিয়েছিলা।’’ সোমবার বিক্ষোভ দেখানোর পর অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলে বাইরে আটকে পড়েন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক দিলীপকুমার নন্দীর কথায়, “এসআইকে জানালাম। উনি বাংলা বা ইংরেজি পড়াতে পারছেন না। পড়ুয়ারা কিছু জিজ্ঞাসা করলে উনি আমাকে দেখিয়ে দেন।’’

শিক্ষকের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগের পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ শিক্ষকের। ওই শিক্ষক রাজীবকুমার দীক্ষিতের কথায়, “মিথ্যা অভিযোগ করলে আমি কী করব। ওরা সাজিয়ে গুজিয়ে বলছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’’ ঘটনায় সংশয় প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বসুমিত্রা সিংহ বলেন, “অভিভাবকদের সমালোচনার এক্তিয়ার নেই...সমস্যাটা তৈরি করা হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে।’’ প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিক্ষক সম্পর্কে গ্রামবাসীদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

আরও পড়ুন: Paschim Medinipur: ভুয়ো পরিচয়ে চাকরি! এনভিএফ নিয়োগে জালিয়াতির পর্দাফাঁস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget