এক্সপ্লোর

Paschim Medinipur: ভুয়ো পরিচয়ে চাকরি! এনভিএফ নিয়োগে জালিয়াতির পর্দাফাঁস

Paschim Medinipur News: পুলিশের হাতে ধরাও পড়লেন তিন জন। ধৃতদের জেরা করে সামনে এল নিয়োগে দালালচক্রের হদিশ। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি।

অলোক সাঁতরা ও অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ন্যাশনাল ভলান্টিয়ার বা এনভিএফ (NVF) হিসেবে চাকরি করতেন এক আত্মীয়। কর্মরত অবস্থায় তিনি মারা যান। সেই চাকরি পাওয়ার জন্যই তৈরি হয়েছিল ছক। মৃত আত্মীয়কে 'বাবা' বানিয়ে চাকরি হাতানোর অভিযোগ উঠল। সেই কাজে পুলিশের হাতে ধরাও পড়লেন তিন জন। ধৃতদের জেরা করে সামনে এল নিয়োগে দালালচক্রের হদিশ। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি।

মৃত আত্মীয়কে নিজের বাবা বানিয়ে চাকরি হাতানোর অভিযোগ উঠেছে। ভুয়ো তথ্য জমা দিয়ে চাকরিও প্রায় হাতেই চলে এসেছিল। কিন্তু পুলিশের স্পট ভেরিফিকেশনে ধরা পড়ে গেল জালিয়াতি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি, উজ্জ্বল মাইতি নামে এক যুবক NVF-এ চাকরির জন্য আবেদন করেন। আবেদনপত্রে লেখা হয়েছিল উজ্জ্বলের বাবা, NVF কর্মী নারায়ণ মাইতির কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে। ফলে নিয়ম মেনে, উজ্জ্বলের চাকরির তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। মেদিনীপুর থেকে আধিকারিকরা স্পট ভেরিফিকেশন করতে গেলে জানতে পারেন, আবেদনকারী  উজ্জ্বল মাইতির বাবা অন্য ব্যক্তি। যিনি জীবিত রয়েছেন। এরপরই, কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। 

গ্রেফতার তিন:
তদন্তে নেমে চাকরিপ্রার্থী উজ্জ্বল মাইতিকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি জিতেন্দ্রনাথ ঘোষ ও গোবিন্দপ্রসাদ চক্রবর্তী নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। 

যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্তের মা শ্রীমা মাইতি। তিনি বলেন, 'আমার ছেলে ভুয়ো তথ্য দেয়নি। ওরা ভুয়ো তথ্য বানিয়ে ফাঁসিয়েছে। আমরা ১ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েছি। ভেরিফিকেশনের সময় জানতে পারি। তখন আমার ছেলে নিজে গিয়ে সারেন্ডার করে। আমার ছেলে নির্দোষ। আমরাও তো জানতাম না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যেন শাস্তি হয়।'

ফলে এই ঘটনায় NVF নিয়োগে দালালচক্রের অভিযোগও সামনে এসেছে। ধৃত জিতেন্দ্রনাথ ঘোষ, NVF-এর একজন পদাধিকারী। তিনি এই নিয়োগ দুর্নীতিতে কীভাবে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ৩ অভিযুক্তের ৩দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। 

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা
নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা
Annapurna Yojona : যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget