এক্সপ্লোর

Bankura News: লক ভেঙে বাইক নিয়ে চম্পট, বড়সড় সাফল্য বাঁকুড়া পুলিশের !

Bike Theft: পুজোর পর থেকে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানা মিলিয়ে মোট চারটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাইক চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলা পুলিশের ডিএসপি, ডিএনটি সুপ্রকাশ দাস। তিনি জানান, ইতিমধ্যে বাইক চুরি চক্রের দু'জনকে গ্রেফতার করার পাশাপাশি ছ'টি বাইক উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, পুজোর পর থেকে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানা মিলিয়ে মোট চারটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নেমে গত ২৫ ডিসেম্বর ওন্দার রতনপুর গ্রামের শ্রীকান্ত মিশ্রকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি দু'টি বাইক উদ্ধার করা হয়। ঘটনার সূত্র ধরেই আরও চারটি বাইক উদ্ধার করা গেছে। পাশাপাশি শুক্রবার আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধার হতে পারেও আরও বাইক বলে জানান তিনি।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাঁকুড়া শহরের যোগেশ পল্লি, শ্রীপল্লি, ময়রাবাঁধ, কবরডাঙা এলাকায় লক ভেঙে বাইক নিয়ে চম্পট দিত দুষ্কৃতীরা। অভিযুক্তদের দু'জনের নামে এর আগে এই ধরনের কোনও অভিযোগ নেই। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।

আগেও রাজ্যের অন্য প্রান্তে চুরি...

২০২২ সালের অক্টোবর মাসে বাইক (Motorbike) চুরি (theft) চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার (arrest) করেছিল পূর্ব বর্ধমানের পুলিশ (police)। আউশগ্রাম (Purba Bardhaman) থানার পুলিশ তাদের গ্রেফতার করে। উদ্ধার করা হয় চুরি যাওয়া ১২টি বাইক।

কী ঘটেছিল ?

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ভাল্কি থেকে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই বাইকও উদ্ধার হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তিন জনকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আরও এগারোটি চোরাই বাইক উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকগুলি চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। কিন্তু কাদের ? 

বাইকচুরি চক্রের নানা ঘটনা আগেও সামনে এসেছে এই রাজ্যে। ওই বছরেরই জুলাইয়েই যেমন মোটরবাইক চুরি চক্রের আরও এক পাণ্ডাকে গ্রেফতার করেছিল লেকটাউন থানার পুলিশ। উদ্ধার হয়েছিল ৫টি বাইক। সব মিলিয়ে ওই পর্বে গত পাঁচদিনে ৬টি চোরাই বাইক উদ্ধার হয়। ২৩ জুন, লেকটাউনের জয়া সিনেমা হলের সামনে একটি বাইক চুরি যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে চিহ্নিত করে পুলিশ। ১ জুলাই সৌরভ ঘোষ ও তার আগে অভিজিৎ কাহার নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছিল। বাইক চুরি করে ভিনরাজ্যে পাচার করা হত বলে পুলিশের দাবি। আর কারা এই চক্রে জড়িত তারও খোঁজ শুরু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget