এক্সপ্লোর

Bankura: খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতির হঠাৎ পদত্যাগ, পিছনে কী কারণ?

Bankura News: বুধবার আচমকাই এসডিও অফিসে যান তিনি। সেখানে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পদে ছিলেন। সেরকম কোনও সমস্যাও সামনে আসেনি। তবুও হঠাৎ পদ থেকে পদত্যাগ। আর তা নিয়ে শোরগোল জেলার রাজনীতিতে। এমনই ঘটনা ঘটল বাঁকুড়ার (Bankura) খাতড়া পঞ্চায়েত সমিতিতে।  তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হঠাৎ পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগের কারণ স্পষ্ট জানাননি। তার ফলেই শুরু হয়েছে জল্পনা।  

সব ঠিক থাকলে সামনের বছরেই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election) হবে। তার আগে আচমকা তৃণমূল পরিচালিত বাঁকুড়ার খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতির পদত্যাগ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ওই পঞ্চায়েত সমিতির পদত্যাগী সভাপতি আনন্দমোহন মাহাতো। এতদিন তিনি খাতড়া ব্লক তৃণমূল সভাপতির দায়িত্বে ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে, এই পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। তারপরেই ব্লকের নেতা আনন্দমোহন মাহাতোকে পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয় তৃণমূলের তরফে। তারপর থেকে একই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ এবং দলের ব্লক সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু, বুধবার আচমকাই এসডিও (SDO) অফিসে যান তিনি। সেখানে গিয়ে পদত্যাগপত্র (Resignation Letter) দিয়ে আসেন।

কেন এই পদত্যাগ?
সূত্রের খ‍বর, দলের নির্দেশেই পদত্যাগ করতে হয়েছে আনন্দমোহন মাহাতোকে। কিন্তু এমন নির্দেশ কেন? তাঁর পদত্যাগপত্রে তৃণমূল নেতা দাবি করেছেন, দলের সংগঠনের কাজে মন দিতেই এই সিদ্ধান্ত। খাতড়া পঞ্চায়েত সমিতির পদত্যাগী সভাপতি আনন্দমোহন মাহাতো জানান, দল এক ব্যক্তি এক পদ নীতি নিয়েছে। খাতড়া ব্লকের সাংগঠনিক কাজ সামলানোর পাশাপাশি তাঁকে এই বাড়তি দায়িত্ব দিয়েছিল। এখন তাই তিনি পদত্যাগ করেছেন।

বিজেপির কটাক্ষ:
এই ঘটনায় খোঁচা দিয়েছে বিজেপি। খাতড়া ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ সভাপতি তাপস সিংহ মোদক বলেন, 'খাতড়া এলাকায় তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে। সেই গোষ্ঠীগুলির নিজেদের মধ্যে দ্বন্দের শিকার হয়ে এই পদত্যাগ করেছেন আনন্দ মোহন মাহাতো।'

বিজেপির তত্ত্ব নাকচ তৃণমূলের:
বাঁকুড়া তৃণমূলের চেয়ারম্যান মানিক মিত্র বলেন, 'কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দলের নির্দেশে তিনি পদত্যাগ করেছেন। যাঁকে সরানো হয়েছে তাঁকে দল জেলা স্তরে যোগ্য সম্মান দেবে।' 

পিছনে যে কারণই থাকুক। পঞ্চায়েত ভোটের আগে হঠাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগপত্র দিয়ে দেওয়ার তুঙ্গে উঠেছে জল্পনা। এই ঘটনার পিছনে আসল কারণ নিয়েও শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

আরও পড়ুন: ৪ বছর ধরে 'রেশন-অমিল', চুরির অভিযোগ প্রধানের বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget