এক্সপ্লোর

Road Controversy: পথের ধারে প্রকল্পের ভাঙা ফলক, কাঁচা রাস্তা হয়নি পাকা, শুরু রাজনৈতিক তরজা

Bankura News: পাকা রাস্তার ফলক আছে। কিন্তু রাস্তা পাকা হওয়ার লেশমাত্র নেই।রাস্তা তৈরির সরকারি প্রকল্পের ফলক মাটিতে পড়ে গিয়েছে। কিন্তু মাটির কাঁচা রাস্তা এখনও একটুও পাকা হয়নি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সরকারি প্রকল্পের ফলকই সার! কাঁচা রাস্তা একটুও পাকা হয়নি! গ্রামে গিয়ে তারই ভিডিওগ্রাফি করলেন বিজেপি বিধায়ক (BJP MLA0। জানালেন বিষয়টি বিধানসভায় তুলবেন তিনি। পাল্টা তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধান অভিযোগ করলেন, কেন্দ্র একশো দিনে কাজে টাকা না দেওয়ায় থমকে কাজ। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা-রাজনীতি বাঁকুড়ায়।

কাঁচা রাস্তা একটুও পাকা হয়নি: পাকা রাস্তার ফলক আছে। কিন্তু রাস্তা পাকা হওয়ার লেশমাত্র নেই।রাস্তা তৈরির সরকারি প্রকল্পের ফলক মাটিতে পড়ে গিয়েছে। কিন্তু মাটির কাঁচা রাস্তা এখনও একটুও পাকা হয়নি। আর পঞ্চায়েত ভোটের আগে এই রাস্তা নিয়েই রাজনীতি শুরু হয়েছে বাঁকুড়ায়। বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকা। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের মাঞ্জুরিয়া গ্রামে গত বছর কেন্দ্রের মনরেগা প্রকল্পের আওতায় পাকা রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। পঞ্চায়েত ভোটের আগে সোমবার মাঞ্জুরিয়া গ্রাম পরিদর্শনে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বিধায়ককে সামনে পেয়ে গ্রামবাসীরা জানান, ফলক বসানোই সার, রাস্তার কাজ কিছুই হয়নি। অভিযোগ পেয়ে সরকারি প্রকল্পের ফলক ও এলাকার ভিডিওগ্রাফি করেন বিজেপি বিধায়ক।

সরকারি প্রকল্পের ফলকে উল্লেখিত তথ্য় বলছে, ২০২১-২২ অর্থবর্ষে কাঁচা রাস্তা ঢালাইয়ের জন্য ২ লক্ষ ২৮ হাজার ৭৮৩ টাকা বরাদ্দ করা হয়েছিল। তৃণমূল পরিচালিত জগদল্লা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের মাধ্যমে কাজ শুরু হয়েছিল ২০২২ সালের মার্চ মাসে। কিন্তু সেই কাজ যে কিছুই হয়নি, ছবিতেই তা স্পষ্ট।  আর এই নিয়েই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি বলেন, “রাস্তার কাজ হওয়ার আগেই ফলক। দুর্নীতি হয়েছে। ভিডিওগ্রাফি করলাম। এটা নিয়ে বিধানসভায় সরব হব। বিরোধী দলনেতা ও সবাইকে জানাব।’’

পাল্টা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগ, কেন্দ্র একশো দিনের কাজের টাকা আটকে রাখাতেই থমকে রয়েছে রাস্তার কাজ।  জগদল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি ঘোষ বলেন,“উনি এখন গ্রামে গ্রামে আসছেন। সামনে ইলেকশন তো। উনি একটা নাটক করছেন। এনআরইজিএস থেকে এ হয়ে আছে। কেন্দ্র টাকা দিলেই রাস্তা হবে।’’

গ্রামবাসীরা চাইছেন দ্রুত রাস্তা পাকা হোক। ওই এলাকার এক বাসিন্দা মানিক লাল রায় বলেন, “ফলক লাগিয়েছে। অথচ একটা দানাও পড়েনি। বিডিও সাহেবকে বলেছি। বলছে হবে হবে। টাকা এলে হবে। কবে টাকা আসবে? আমরা গরিব মানুষ বলে কি আমাদের রাস্তার কোনও প্রয়োজন নেই?’’

আরও পড়ুন: Asha Worker Agitation: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget