এক্সপ্লোর

Bankura News: পড়ে নষ্ট হচ্ছে সব কিছু, লকডাউনের পর থেকেই বন্ধ বাঁকুড়ার স্কুল, বাধ্য হয়ে নাম তুলতে হচ্ছে পড়ুয়াদের

Bankura School: বাঁকুড়া সোনামুখী ব্লকে খাগ গ্রামের এই জুনিয়র হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস হত।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: স্কুলে শিক্ষক নেই। তাই লকডাউনের (COVID Lockdown) পর থেকেই বন্ধ স্কুল। পড়ুয়াদের বাধ্য হয়ে অন্য স্কুলে চলে যেতে হয়েছে। এই অবস্থা বাঁকুড়ার সোনামুখী ব্লকের খাগ  জুনিয়র হাইস্কুলের। আজ স্কুল খোলার দাবিতে জেলা স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশেন দিলেন অভিভাবকরা (Bankura News)।

পড়ে নষ্ট হচ্ছে পরিকাঠামো, নেই শিক্ষক, লকডাউনের পর থেকে বন্ধ সোনামুখীর স্কুল

আস্ত একটা স্কুল আছে। অথচ স্কুলের দরজায় তালা। স্কুলে কোনও শিক্ষক নেই। তাই আপাতত নেই কোনও পড়ুয়াও। পড়ে পড়ে নষ্ট হচ্ছে স্কুলের পরিকাঠামো (Bankura Sonamukhi School)। 

বাঁকুড়া সোনামুখী ব্লকে খাগ গ্রামের এই জুনিয়র হাইস্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ক্লাস হত। ২০১৪ সালে ডেপুটেশনে ২ জন শিক্ষককে পাঠিয়ে চালু হয় স্কুল। ২০১৭ সালে ডেপুটেশনে থাকা দুই জন শিক্ষক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পঠনপাঠন। 

২০১৯-এ ফের পাশের স্কুল থেকে ২ জন শিক্ষককে ডেপুটেশনে পাঠানো হলে স্কুল খোলে। তারপর কোভিড ও লকডাউনের জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার সময় ওই ২ শিক্ষকও অন্যত্র বদলি হয়ে যান। 

আরও পড়ুন: Sukanta Majumdar: "বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ভাবে ন্যায়ের জন্য লড়াই করছেন প্রশংসনীয়", মন্তব্য সুকান্তের

স্কুল শিক্ষকশূন্য হয়ে পড়ায় পড়ুয়ারা বাধ্য হয়ে ৯ কিলোমিটার দূরে পাঁচাল হাইস্কুলে ভর্তি হয়। লকডাউনের পর থেকে স্কুল আর খোলেনি। খাগ জুনিয়র হাইস্কুল ফের চালুর দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়া শহরে জেলা স্কুল পরিদর্শকের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। 

অভিভাবকদের অভিযোগ, গ্রামের স্কুল বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে জঙ্গলের পথ দিয়ে অনেকটা ঘুরে পড়ুয়াদের অন্য স্কুলে যেতে হচ্ছে। এক পড়ুয়ার অভিভাবক লোকনাথ ঘোষ বলেন, "পড়ুয়ার অভাবে তো এই সকুল বন্ধ হওয়ার কথা নয়। আমাদের স্কুলে ১০০-র ওপর পড়ুয়া ছিল। তাও কেন বন্ধ করা হল?"

বিক্ষোভে শামিল আর এক পড়ুয়ার অভিভাবক প্রসেনজিৎ ঘোষ বলেন, "জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের অনেকটা ঘুরে স্কুলে পাঠাতে হচ্ছে।  এই বন্ধ স্কুল খুলতে হবে। এটাই আমাদের দাবি।"

স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা

বাঁকুড়ার জেলা স্কুল পরিদর্শক পীযূষকান্তি বেরা জানিয়েছেন, তিনি স্কুল খোলার বিষয়ে উর্দ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, "আমি ওঁদের দাবি খতিয়ে দেখব। উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্কুল শিক্ষা দফতরের সঙ্গে কথা বলব।" স্কুল শিক্ষা দফতর থেকে কি ইতিবাচক সাড়া মিলবে? কবে খুলবে স্কুল? সেদিকেই তাকিয়ে গ্রমবাসীরা।  

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget