এক্সপ্লোর

Bengal Flood: জল-বিধ্বস্ত বাঁকুড়া পরিদর্শনে সুব্রত, কথা বলতে না পেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা

অভিযোগ, সমস্যার কথা না শুনেই ফিরে গেছেন মন্ত্রী...

পূর্ণেন্দু সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: জল-বিধ্বস্ত বাঁকুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে গেলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু, তিনি ফিরতেই এলাকায় শুরু হয় বিক্ষোভ। 

গ্রামবাসীদের অভিযোগ, সমস্যার কথা মন্ত্রীর কাছে বলতেই পারেননি তাঁরা। বিক্ষোভ নিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি।

সোমবার বাঁকুড়ার বানভাসি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি এলাকা ছাড়তেই ক্ষোভ উগড়ে দেন ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

ডিভিসির ছাড়া জলে গত কয়েকদিন ধরে জলমগ্ন ছিল বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। দুর্যোগে ভেঙে পড়ে বহু মাটির বাড়ি। নষ্ট হয় ফসলের ক্ষেত। মানকানালীতে ভেঙে যায় একটি সেতু। এখনও বেশ কিছু এলাকার জল নামেনি। 

সোমবার মানকানালি ও বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের দুর্যোগ কবলিত এলাকা ঘুরে দেখেন সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও খাদ্য প্রতিমন্ত্রী জোত্স্না মাণ্ডি। ডিভিসিকেই দায়ী করেন পঞ্চায়েত মন্ত্রী।  বলেন, ডিভিসির জন্যই এটা হল। কেন্দ্রের পাশে থাকা দরকার ছিল। 

কিন্তু, মন্ত্রী ফিরতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, সমস্যার কথা না শুনেই ফিরে গেছেন মন্ত্রী। 

এই বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি। বিজেপি রাঢ়বঙ্গ জোনের আহ্বায়ক পার্থ কুণ্ডু বলেন, কেন্দ্র তো টাকা দেয়। সেগুলো তো কাটমানিতেই চলে যায়। সাধরণ মানুষের সমস্যা থেকেই যায়। তাই বিক্ষোভ। 

যদিও সাফাই দিয়েছে শাসক দল। বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল বলেন, জলের মধ্যে মন্ত্রী কীভাবে যাবেন। এদিন, বাঁকুড়া যাওয়ার আগে দুর্গাপুরে যান সুব্রত মুখোপাধ্যায়। ঘুরে দেখেন দুর্গাপুর ব্যারাজ ও তার আশপাশের এলাকা। 

আরও পড়ুন: স্পিডবোটে পরিদর্শন করলেন এলাকা, জলবন্দি ঘাটালের পাশে থাকার বার্তা সাংসদ দেবের

আরও পড়ুন: ‘এটা ম্যান মেড ক্রাইম’, বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসি-কে নিশানা মমতার

আরও পড়ুন: বাঁকুড়া পুর এলাকায় ডায়ারিয়া-আতঙ্ক, ৩ ব্যক্তির মৃত্যু ঘিরে আতঙ্ক

সেরা শিরোনাম

Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget