এক্সপ্লোর

Bengal Flood: স্পিডবোটে পরিদর্শন করলেন এলাকা, জলবন্দি ঘাটালের পাশে থাকার বার্তা সাংসদ দেবের

জলে ডুবে মৃত শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন...

উজ্জ্বল মুখোপাধ্যায় ও সোমনাথ দাস, ঘাটাল: জলবন্দি ঘাটালের পাশে থাকার বার্তা দিলেন স্থানীয় সাংসদ দেব। জলে ডুবে মৃত শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন সাংসদ। স্পিডবোটে পরিদর্শন করেন জলবন্দি এলাকা।

বৃহস্পতিবার জলে ডুবে মৃত্যু হয়, ঘাটালের গম্ভীরনগরের ৬ বছরের এক শিশুর। সেই থেকে গোটা বাড়িজুড়ে শুধুই হাহাকার। শোকে পাথর হয়ে যাওয়া পরিবারের পাশে থাকার বার্তা দিলেন স্থানীয় সাংসদ দেব। 

পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেন তিনি। বললেন, "এই পরিবার যা হারিয়েছে তার কোনও ক্ষতিপূরণ হয় না। বাচ্চারা জলে ডুবে গেছে। এদের কাছে কীসের পুজো।"

দুর্ভোগের মধ্যেও তারকা-সাংসদকে দেখতে ঘাটালে উপচে পড়ে ভিড়। অতি উৎসাহীরা ডিঙি নিয়ে অপেক্ষা করেন ঘণ্টার পর ঘণ্টা। ঘাটালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তৃণমূল সাংসদ।

বৃষ্টি থামলেও, জল নামছে না ঘাটালে। ঘাটাল শহরের অধিকাংশ এলাকাই জলের তলায়। একদিকে, পানীয় জলের অভাব। অন্যদিকে মিলছে না খাবার। তার জেরে দুর্ভোগ বাড়ছে ঘাটালবাসীর। জল জমতেই ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি।

সেই অগাস্ট মাস থেকে প্রকৃতির সঙ্গে লড়ছেন ঘাটালবাসী। মঙ্গলবার দুপুর থেকে শিলাবতী আর ঝুমির জল ফের তাঁদের কার্যত পথে বসিয়েছে। বৃষ্টি থামলেও, ঘাটাল পুরসভার ১৭টির মধ্যে ১২টি ওয়ার্ড এখনও জলের তলায়।

ঘাটাল শহর লাগোয়া পঞ্চায়েত এলাকার অবস্থা আরও খারাপ। এমনকী ঘাটাল থানাতেও ঢুকেছে জল। দুর্যোগের ধাক্কায় দিনের পর দিন নেই বিদ্যুৎ। 

তার উপর নলকূপ সব ডুবে যাওয়ায় ঘাটালের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে পানীয় জলের সঙ্কট। ত্রাণ নিয়েও উঠেছে বিস্তর অভিযোগ। বানভাসি ঘাটালের যোগাযোগ ব্যবস্থা দাঁড়িয়ে নৌকার উপর। অনেকের বাড়িতেই স্থায়ীভাবে কেনা আছে নৌকা। 

ঘাটাল ডুবলেই ঘুরে ফিরে আসে মাস্টার প্ল্যানের কথা। বহু চর্চিত মাস্টার প্ল্যান নিয়ে ফের তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি। সাংসদ দেব বলেন, কিছুদিন আগেও দিল্লিতে দরবার করতে গেছিলাম। কিছুই তো হল না। প্রতি বছর বন্যা হয় আর মানুষের ক্ষতি হয়। 

আরও পড়ুন: পুজোর মুখে ফের জলমগ্ন ঘাটাল, কোথাও এক মানুষ সমান জল!

আরও পড়ুন: 'ঘাটাল হল পশ্চিমবঙ্গের নৌকা, বৃষ্টি হলেই ডুবে যায়, মাস্টার প্ল্যানই সুরাহা', বললেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget