এক্সপ্লোর

চারদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে বসে মা, দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

বছর সাতাশের মৃত তরুণীর নাম কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, অবিবাহিত মেয়েকে নিয়ে থাকতেন মা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রবিনসন স্ট্রিটের ছায়া বাঁকুড়ায়। চারদিন ধরে মেয়ের মৃতদেহ আগলে ছিলেন মা। শেষমেশ এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তরুণীর।

ঘরের মধ্যে মেয়ের দেহ আগলে রয়েছেন মা। বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। এরপর তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ছবি বাঁকুড়া শহরের কুচকুচিয়া মাঠপাড়া এলাকার। রবি সূত্রধর নামে এক প্রতিবেশী জানাচ্ছেন, কয়েকদিন মেয়েকে দেখতে পাচ্ছিলাম না দুর্গন্ধ পাই, তাই পুলিশে খবর দিই। 

বছর সাতাশের মৃত তরুণীর নাম কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে খবর, অবিবাহিত মেয়েকে নিয়ে থাকতেন মা। বাড়িতে আর কেউ নেই। রবিবার থেকে তরুণীকে আর বাইরে দেখা যায়নি। এনিয়ে মাকে প্রশ্ন করা হলে জানান, তাঁর মেয়ে অসুস্থ। এরপর এদিন দুর্গন্ধ বেরোতেই গোটা বিষয়টি সামনে আসে। খাটের উপর মেয়ের দেহ আগলে রয়েছেন মা। প্রতিবেশীরা জানিয়েছেন, মা ও মেয়ে দু’জনই মানসিক ভারসাম্যহীন।

ঊষা বন্দ্যোপাধ্যায় নামের ওই প্রৌঢ়া জানিয়েছেন, অসুস্থতার কারণে রবিবার তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তরুণীর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কিছুদিন আগেই কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় হুগলির পোলবাতে।  ঘটনাস্থল পোলবার জারুরা দিল্লি রোডের পাশে। ৪ সেপ্টেম্বর সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের মধ্যে কম্বল জড়ানো মৃতদেহটি দেখতে পেয়ে পোলবা থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পোলবা থানার পুলিশ । মৃতদেহ দিয়ে পচন ধরেছে ও দুর্গন্ধ ছড়ায়। দেহ শনাক্ত করতে অসুবিধায় পড়তে হয় পুলিশকে।

স্থানীয়দের অনুমান খুন করে ওই এলাকায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে। যেহেতু পচন ধরে গিয়েছিল সেজন্য স্বাভাবিকভাবেই মৃতের নাম বা পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটির পরিচয় জানার চেষ্টা চালায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অনন্ত দুদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget