এক্সপ্লোর

Bankura: বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বাড়ি ফেরা হল না দ্বাদশ শ্রেণির ছাত্রের, বাঁকুড়ায় শোকের ছায়া

Bankura News: বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন স্নান সারতে। হঠাৎই তলিয়ে গেলেন এক বন্ধু। এলাকায় ছড়িয়েছে শোকের ছায়া।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক ছাত্রের (drowning death)। ঘটনা বাঁকুড়ার (Bankura) দ্বারকেশ্বর নদ ঘাটের। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জলে তলিয়ে গিয়ে মৃত্যু

দ্বারকেশ্বর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বাঁকুড়া সদর থানার নন্দীগ্রামের দ্বারকেশ্বর নদের ঘাটে।

জানা গেছে, এদিন সকাল ১০টা নাগাদ বাঁকুড়া শহরের শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস ও অম্লান গোস্বামী নামে তিন বন্ধু স্নান করতে গিয়েছিলেন দ্বারকেশ্বর নদের ওই ঘাটে। স্নান করতে নেমে তলিয়ে যায় শুভজিৎ বন্দ্যোপাধ্যায় নামে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্র। বন্ধুকে তলিয়ে যেতে দেখে তাঁকে খোঁজার চেষ্টা চালায় তাঁর সঙ্গে যাওয়া অপর বন্ধু সৌরভ দাস। এরপর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ শুরু করেন খোঁজাখুঁজি।

এরপরেই পরিস্থিতি সামাল দিতে না পারায় আসে সিভিল ডিফেন্সের কর্মীরা। হাজির হয় বাঁকুড়া সদর থানার পুলিশ। স্থানীয় মানুষ ও সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি শুরু করে। ঘটনার পর প্রায় ২ ঘণ্টার বেশি সময় পরে তলিয়ে যাওয়া ওই ছাত্রের মৃত দেহ উদ্ধার করা হয়। বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় ও তাঁর পরিবারে। 

আরও পড়ুন: Burdwan : প্রায় ৪১ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার, বর্ধমানে ২ মহিলা-সহ গ্রেফতার ৩

ছাত্র সৌরভ দাসের কথায়, 'আমি প্রথমে নেমে দেখলাম অনেক জল। ওকে বারবার নামতে বারণ করেছিলাম। ও বোধহয় ভেবেছিল লম্বা বলে মাটিতে পা পেয়ে যাবে। তারপর আমি ভাবলাম সত্যিই পা পেয়েছে। কিন্তু আরেকটু এগোতেই দেখলাম ওই অবস্থা। যেখানে ডুবে গেল, সেখানে অনেক খাদ, আমি পেলাম না খুঁজে। তারপর পুলিশ এল।' স্থানীয় বাসিন্দার কথায়, 'প্রথমে এসে দেখলাম স্থানীয়রাই খুঁজছে। সিভিল ডিফেন্স কর্মীরা এসে সাহায্য করেন।'

স্নান করতে গিয়ে মৃত্যু

এর আগেও বন্ধুদের সঙ্গে খেলার ছলে স্নানে নামা ডেকে আনে মর্মান্তিক পরিণতি। অজয় নদের জলে তলিয়ে যায় এক স্কুলপড়ুয়া। স্থানীয়দের মধ্যে শোকের আবহ যদিও বদলে যায় ক্ষোভ-বিক্ষোভে। অস্থায়ী খড়ের চালা থেকে বাইক, আগুন লাগিয়ে পড়িয়ে দেয় ক্ষিপ্ত জনতা। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির জেরেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর ও বীরভূমের খয়রাশোলে সীমান্তবর্তী এলাকায়।

সেরা শিরোনাম

Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget