এক্সপ্লোর

Bankura News: 'ভোটে জেতাতে না পারলে টিকিট পাবে না', কাউন্সিলরদের স্পষ্ট হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদের

West Bengal Assembly Election : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ঘর গোছাতে ব্যস্ত সব দলই।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোট না জিতলে টিকিট নেই, কাউন্সিলরদের হুঁশিয়ারি সাংসদের।
  • গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে দলের একাংশকে কড়া বার্তা জেলা সভাপতির।
  • বিধানসভা ভোটের আগে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে চিন্তা।
  • বিজেপির কটাক্ষ, তৃণমূল এখন দুর্নীতিবাজ ও তোলাবাজদের দল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : 'ভোটে জেতাতে না পারলে আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হবে না।' বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কাউন্সিলরদেরকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী (Bankura TMC MP Arup Chakraborty)। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলকে বার্তা দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। 

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election)। তার আগে ঘর গোছাতে ব্যস্ত সব দলই। এই আবহে বাঁকুড়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে কাউন্সিলরদের কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ। অরূপ চক্রবর্তী বলেন, "পরিষ্কার ভাষায় জেনে রাখুন, যে কমিশনার এই নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না, যদি তিনি পরাজিত হন। আজ ঠিক করুন, তৃণমূল কংগ্রেসটা করবেন ? ভোট করবেন ? তাহলে থাকুন, ভিড় করার জন্য দয়া করে কেউ আসবেন না।" 

দলের কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছে জেলা নেতৃত্ব। বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, "কিছু মানুষ আছে আমাদের দলে, যারা মানুষকে দিয়ে ওঁর (অরূপ চক্রবর্তী) কান ভারী করেন। আমি সেই লোকগুলোকে বলব আপনারা দলটার ক্ষতি করছেন। এটা কিন্তু করবেন না। নোংরামিটা করবেন না। লাগান-ভাগান করে কেউ বড় হয় না।" 

২০২১ এর বিধানসভা ভোটে বাঁকুড়া সদর-সহ এই জেলার ১২ টি বিধানসভার মধ্যে ৮ টিতেই হেরে যায় তৃণমূল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় জিতলেও বাঁকুড়া পুর এলাকায় ২৪টি ওয়ার্ডের মধ্যে ২২টিতেই তৃণমূল পিছিয়ে ছিল। আসছে বছর বিধানসভা নির্বাচন। তাই আগেভাগে সতর্ক তৃণমূল নেতৃত্ব। অরূপ  বলেন, "বোঝা মুশকিল। বিধানসভায় ভোট দিচ্ছে, পুরসভায় ভোট দিচ্ছে, লোকসভায় ভোট দিচ্ছে না। ভোটটা কীভাবে ক্যালকুলেটিভ ভেঙে যাচ্ছে, কোথাও জয় শ্রীরাম হয়ে যাচ্ছে নাকি, ওটা দেখার জন্যই বুথ স্তর থেকে সেট আপ দরকার।"

এ প্রসঙ্গে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, "কে কী বললেন, না বললেন, কারা কাকে নিদান দিচ্ছে, না দিচ্ছে, এ তোলাবাজ, দুর্নীতিবাজে পরিণত হয়ে গেছে, ধর্ষকদের শ্রী উপাধি দেওয়া হয়ে গেছে। কানভারী, মাথাভারী, মনভারী, এদের ভারী বলে কোনওকিছু নেই। সম্পূর্ণটাই কঙ্কালসার চেহারা মানুষের সামনে এসে গেছে। এনিয়ে আমরা ভাবিত নই।" 

সব মিলিয়ে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজনীতির হাওয়া সরগরম। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget