এক্সপ্লোর

Bankura News: TMC পরিচালিত পঞ্চায়েত সমিতিতেই ভেঙে পড়ল ফলস সিলিং ! গৃহহীনদের ছাদ দেওয়ার 'দায়িত্বে' এই দফতরই..

Bankura TMC Panchayat Samiti Office ceiling Collapsed: সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব ছিল তাঁদের হাতেই , বাঁকুড়ায় পঞ্চায়েত সমিতির দফতরেই ভেঙে পড়ল ফলস সিলিং !

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়া যে পঞ্চায়েত সমিতির দায়িত্ব, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের দফতরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং ! অল্পের জন্য প্রাণে বাঁচলেও, গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসেই পরিষেবা দিতে বাধ্য হলেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা। 

বাঁকুড়ায় TMC পরিচালিত পঞ্চায়েত সমিতিতেই ভেঙে পড়ল ফলস সিলিং ! 

সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার উপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতির। কিন্তু খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফলস সিলিং। অল্পের জন্য সভাপতি সহ কর্মধ্যক্ষরা প্রাণে বাঁচলেও গৃহহীন হলেন তাঁরা। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা। 

গৃহহীনদের ছাদ দেওয়ার দায়িত্ব এই দফতরেই !

বাঁকুড়ার ইন্দপুর পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত। আর পাঁচটা পঞ্চায়েত সমিতি সহ এই পঞ্চায়েত সমিতির কাঁধেও ছিল গৃহহীনদের মাথায় ছাদ তুলে দেওয়ার। কিন্তু সেই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরাই এবার হয়ে পড়লেন গৃহহীন। আজ সকালে দফতর খোলার সময় আচমকাই হুঁড়মুড়িয়ে ভেঙে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারের ফলস সিলিং। সে সময় সভাপতি ও কর্মাধ্যক্ষরা ভেতরে না থাকায় কোনওক্রমে প্রাণে বাঁচেন তাঁরা। কিন্তু ভেঙে পড়া সেই দফতরে বসে আর কাজ করার সাহস দেখাতে পারেননি সভাপতি-সহ কর্মাধ্যক্ষরা।

কাঠগড়ায় স্থানীয় বিডিও

অগত্যা খোলা আকাশের নিচে গাছের তলায় চেয়ার টেবিল পেতে বসে সাধারণ মানুষকে পরিষেবা দিতে বাধ্য হন পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা। এই ঘটনার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিডিও কে। তাঁদের দাবি, দফতরের বেহাল অবস্থার কথা বারবার বিডিওকে জানানো হলেও তিনি সংস্কারের কোনও ব্যবস্থা নেয়নি। যতদিন পর্যন্ত সংস্কার না হচ্ছে ততদিন এভাবেই গাছের তলায় বসে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন সভাপতি সহ কর্মাধ্যক্ষরা।

আরও পড়ুন, 'ব্যর্থ-অপদার্থ',মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারকে কড়া আক্রমণ সুকান্ত মজুমদারের

'পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরের অবস্থা বেহাল, তাঁর জানা ছিল না'

একই ভবনে নিজের দফরে থাকা বিডিও অবশ্য জানিয়েছেন গোটা ভবনটিই বেশ পুরনো। ঢালাও সংস্কারের প্রয়োজন। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির দফতরের অবস্থা এতটা বেহাল তা তাঁর জানা ছিল না। অবিলম্বে ওই দফতর সংস্কার করা হবে। আপাতত সভাপতি সহ কর্মাধ্যক্ষদের অন্য দফতরে বসার ব্যবস্থা করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Weather Update: তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও
তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও
Humayun Kabir: 'আমরা প্রচার করব না, ভোটের দিন যা হবে, হবে...', উপনির্বাচনের আগেই হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
'আমরা প্রচার করব না, ভোটের দিন যা হবে, হবে...', উপনির্বাচনের আগেই হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
Baranagar: বরানগরে তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে এগিয়ে এসেছিলেন স্থানীয়রা, আক্রান্ত হতে হল তাঁদেরই
বরানগরে তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে এগিয়ে এসেছিলেন স্থানীয়রা, আক্রান্ত হতে হল তাঁদেরই

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget