এক্সপ্লোর

Bankura News: বিষ্ণুপুরে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ২ ভাইয়ের, আহত ১

Bishnupur PS: বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়

তুহিন অধিকারী, বিষ্ণুপুর: লরি ও টেম্পো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু। ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া বিষ্ণুপুর থানার চৌবেটার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম সুজন পাত্র (৫০) ও হাদু পাত্র (৪৮) । আহত হয়েছেন আরও একজন। এদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকায়। আহতকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মুরগিবাহী একটি টেম্পো ভ্যান ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ১৪ চাকার লরি বেপরোয়া গতিতে বিষ্ণুপুরের দিকে আসছিল। চৌবেটার কাছে আচমকাই টেম্পো ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই টেম্পো ভ্যানের এক সওয়ারির মৃত্যু হয়। আহত হন ওই টেম্পো ভ্যানের আরও দুই সওয়ারি। 

তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক আহতর। পুলিশ দু'টি গাড়িকেই আটক করেছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দ্রুত গতিতে থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। 

আগের দিনই বালিবাহী বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় আহত হন ২ পথচারী। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ২ পথচারীকে ধাক্কা মেরে দেওয়াল ভেঙে ঢুকে পড়ে বেপরোয়া ট্রাক্টর। আহতদের ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bisnupur Super Speciality Hospital)। এদিকে হাড়হিম করা দুর্ঘটনার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায় (CCTV Camera)। বেপরোয়া গতিতে এগিয়ে এসে প্রথমে পথচারীদের ধাক্কা ও তারপর দেওয়াল ভেঙে টাক্টরটি ঢুকে যেতে দেখা যায়।

শুক্রবার দুপুরে বিষ্ণুপুর শহরের শংকটতলা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি বালি বোঝাই ট্রাক্টর বেপোরোয়াভাবে এসে দুই পথচারীকে ধাক্কা মেরে একটি দেওয়াল ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনার পর দ্রুত স্থানীয় মানুষজনই আহত দুই পথচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

কয়েক সপ্তাহ আগে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার কাইতি পাড়ায় গ্রামের রাস্তার ধারে বসে বাসন ধোওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন স্থানীয় দুই গৃহবধূ। আচমকাই একটি চারচাকা গাড়ি এসে একজনকে ধাক্কা মেরেছিল। অন্যজনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কিছুটা দূরে। পরে গাড়ি ফেলে এলাকা ছেড়ে চম্পট দেয় চালক-সহ গাড়ির আরোহীরা। বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। আহত দুই গৃহবধূকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget