এক্সপ্লোর

Narayan Debnath: বাঁটুলকে দিয়ে করোনা তাড়াতে হবে, রাজ্যপালের সঙ্গে দেখা করে বললেন নারায়ণ দেবনাথ

Narayan Debnath: কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ।

সুনীত হালদার, হাওড়া: ‘বাঁটুলকে দিয়ে এবার করোনা তাড়াতে হবে।’ আজ এই মন্তব্য করলেন বিখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। আজ সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় সস্ত্রীক এই প্রবীণ কার্টুনিস্টের সঙ্গে তাঁর শিবপুরে বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এরপরই ব্যক্তিগত চিকিৎসকদের কাছে এই সরস মন্তব্য করেন নারায়ণ দেবনাথ।

প্রায় দু'বছর করোনা মহামারীর জন্য হাঁসফাঁস অবস্থা। এই কঠিন পরিস্থিতিতে মন ভাল করতে পেতে তাই ভরসা মজাদার কমিকস। বাঙালির প্রিয় বাঁটুল দি গ্রেট, হাঁদাভোঁদা, নন্টে ফন্টের মতো চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ আজ বার্ধক্যজনিত রোগে অসুস্থ। ৯৮ বছর বয়সি এই কার্টুনিস্ট বয়সের ভারে এখন কার্যত শয্যাশায়ী। এখন তাঁর মন সতেজ থাকলেও, গত তিন বছর তিনি আর আঁকতে পারছেন না। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ বছরখানেক আগে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। কিন্তু সেই পুরস্কার আজও হাতে পাননি।

আজ রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁর সঙ্গে সাক্ষাতের পর বলেন, তিনি এই প্রবীণ শিল্পীর থেকে আশীর্বাদ নিতে এসেছেন। তিনি তাঁর সৃষ্টির মাধ্যমে সমাজ এবং দেশের সেবা করেছেন। তিনি যে হাতে এখনও পদ্মশ্রী পাননি তা রাজ্যপাল জানেন না।

রাজ্যপাল নারায়ণ দেবনাথের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের লোকজনের কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন।

নারায়ণ দেবনাথের নাতনি এলিসা দেবনাথ জানিয়েছেন, রাজ্যপাল তাঁদের কাছে এই প্রবীণ কার্টুনিস্টের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। তাঁরা রাজ্যপালকে এ ব্যাপারে জানিয়েছেন।

তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, ‘বার্ধক্যজনিত অসুখে ভুগছেন নারায়ণবাবু। রাজ্যপালকে স্বাস্থ্য সম্পর্কে অবহিত করা হয়। নারায়ণবাবু বলেছেন, বাঁটুলকে দিয়ে করোনাকে হারাতে হবে।’

এদিকে, ওমিক্রন-আতঙ্কের মাঝেই দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের আজকেরর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৫০৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২৪।  

সেরা শিরোনাম

West Bengal News Live : অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
I.N.D.I.A Bloc Meet: এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget