এক্সপ্লোর

Calcutta High Court:বিচারপতি মান্থার এজলাস ‘বয়কট’! অভিযোগ খতিয়ে দেখতে কলকাতায় কেন্দ্রীয় বার কাউন্সিলের সদস্যরা

Bar Council of India: কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের বাইরে বিক্ষোভ, এজলাস 'বয়কট' ঘিরে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে কলকাতায় এলেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। সোমবার সকালে হাইকোর্টে যাবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সংগ্রহ করার চেষ্টা করবেন হাইকোর্টের সিসিটিভির ফুটেজ। কথা বলবেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গেও কথা বলবেন বার কাউন্সিলের প্রতিনিধিরা ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (Bar Council of India) কাছে রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট দেবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সেই আবহেই রাজ্যে কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন জন প্রতিনিধি। ওই প্রতিনিধি দলে শামিল রয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য রবীন্দ্র রায়জাদা। তিনি বলেন, “কাল সকালে হাইকোর্টে যাব। এখন কিছু নেই বলার মতো।” বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনা খতিয়ে দেখবেন তাঁরা কথা বলবেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে। সংগ্রহ করবেন সিসিটিভি ফুটেজও।

আরও পড়ুন: Locket Chatterjee: 'চড় মারলে আপনারাও ছাড়বেন না, চার-পাঁচটা আপনারাও দিন' হুঙ্কার লকেটের

সবকিছু খতিয়ে দেখে আগামী ১৭ জানুয়ারির মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্ট জমা দেবেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্র থেকে প্রতিনিধিরা আসছেন, সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা আসছেন, সবকিছু খতিয়ে দেখবেন তাঁরা। আদালত কালো কোট পরে গুন্ডামি কররা জায়গা নয়। ওদের লাইসেন্স বাতিল করা উচিত।”

এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়

যদিও তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “আসছেন তো আসছেন! অসুবিধার কী আছে! হাইকোর্ট তিন সদস্যের বেঞ্চ তৈরি করেছে। এর সঙ্গে তৃণমূল জড়িত নেই। বিজেপি খামোকা রাজনীতি ঢোকাচ্ছে কেন?”

ঘটনাচক্রে, সোমবার যেখানে হাইকোর্টে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, ওই দিনই বিচারপতি মান্থার রুল জারির বিরুদ্ধে কালাদিবস পালনের ডাক দিয়েছে রাজ্য বার কাউন্সিল। যদিও তা নিয়ে রাজ্য বার কাউন্সিল দ্বিধাবিভক্ত। আইনজীবীরা কেন প্রতিবাদ জানাতে পারবেন না, উঠছে প্রশ্ন। এই কালাদিবস পালনের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ কর্মসূচি রয়েছে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget