এক্সপ্লোর

Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে

পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন যেখান থেকে দেহ উদ্ধার হয় তার কাছে একটি ঝুপড়িতে বসে নেশা করছিলেন ধৃত আনন্দ সর্দার, দিবাকর সর্দার।

কলকাতা: কথা ছিল বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে মজা করার। কিন্তু শেষ অবধি নারকীয় পরিণতি হল। বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে উদ্ধার হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে হাড়হিম করা তথ্য- পুকুরে ফেলে দেওয়ার সময়ও বেঁচে ছিল নাবালিকা। আর এবার বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন যেখান থেকে দেহ উদ্ধার হয় তার কাছে একটি ঝুপড়িতে বসে নেশা করছিলেন ধৃত আনন্দ সর্দার, দিবাকর সর্দার। প্রভাস মণ্ডলকে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে নাবালিকাকে নিয়ে আসতে বলেন তাঁরা। কথামতো প্রভাস মণ্ডল বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে নাবালিকাকে নিয়েও যান। অভিযোগ, এরপর নাবালিকার উপর যৌন নির্যাতন করা হয়। এখানেই শেষ নয়, পুলিশ সূত্রে দাবি, সংজ্ঞা হারালে নাবালিকাকে বস্তায় ভরে পুকুরের সামনে নিয়ে যাওয়ার সময়ে সেটি ছিঁড়ে যায়। গতকাল রাতে ধৃত তিনজনকে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে লাগাতার তাঁরা একে অপরকে দোষারোপ করেন।                                    

বন্ধুর জন্মদিনে যাওয়ার পথে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুন করা হয়। মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন, অপহরণ-সহ একাধিক ধারায় মামলা। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু, ঘটনাস্থলে SIT। বারুইপুরকাণ্ডে ঘটনাস্থলে যায় DGP ও SIT। 

ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ শোভন কুমার দাস বলেন, পোস্টমর্টেম রিপোর্টে এসেছে জলে ডুবে মৃত্যু। যারা ফেলে দিয়েছে জলে তাদের হয়ত মনে হয়েছে মৃত্যু হয়েছে। কিন্তু তখনও আসলে মারা যায়নি। 

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আরও বলা হয়েছে- নাবালিকার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।  মস্তিষ্কে জমাট বেঁধে ছিল রক্ত। শরীরের বিভিন্ন অংশে আঁচড়-কামড় সহ ঘষে যাওয়ার দাগও রয়েছে। গলা, শ্বাসনালীতেও আঘাতের দাগ রয়েছে। কোনও জায়গায় ঠুকে দেওয়ার ফলে বা ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করার ফলে যেমন ক্ষত তৈরি হয়, এক্ষেত্রেও তাই হয়েছে।                                                

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Advertisement

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget