এক্সপ্লোর

Barasat College: বামেদের অভিযানে রণক্ষেত্র বারাসাত, কলেজ চত্বরে SFI-TMCP সংঘর্ষে ধুন্ধুমার

North 24 Parganas: ধুন্ধুমার বারাসাত গভর্নমেন্ট কলেজেও। লাঠির ঘায়ে আহত ২ পুলিশকর্মী। নামল RAF।

বারাসাত: আরজি কর-কাণ্ডে বিচার থেকে ছাত্র ভোটের দাবিতে বাম অভিযানে রণক্ষেত্র বারাসাত। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পুলিশকর্মী-সহ কয়েকজন আহত হয়েছেন। কলেজের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে SFI সমর্থকরা। গেট আটকে, স্লোগান দিয়ে বাধা দেয় TMCP। ধুন্ধুমার পরিস্থিতি হয় বারাসাত গভর্নমেন্ট কলেজ। পরিস্থিতি সামাল দিতে নামল RAF।

৯০ দিনেও চার্জশিট দিতে পারেনি CBI।  ফলে, তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেছেন আর জি করের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও 
টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এতেই নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। নতুন করে শুরু হয়েছে প্রতিবাদের বিক্ষোভ... মিছিল... জমায়েত। আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচারের দাবিতে, সোদপুর থেকে বারাসাত, SFI-এর ডাকে প্রতিবাদ মিছিলের দ্বিতীয় দিনে কার্যত ধুন্ধুমার বাঁধল।

মঙ্গলবার SFI-TMCP সংঘর্ষে  ঝরল রক্ত। আক্রান্ত হলেন পুলিশ অফিসার। সোমবার সোদপুর থেকে মধ্য়মগ্রাম পর্যন্ত হয়েছিল SFI-এর পথযাত্রা। মঙ্গলবার, মধ্য়মগ্রাম থেকে বারাসাতের উদ্দেশে রওনা হয় জাস্টিস মার্চ। ন্য়ায়-বিচারের পাশাপাশি, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন কলেজে ডেপুটেশন কর্মসূচীও ছিল SFI-এর। মিছিল বারাসাত কলেজের সামনে পৌঁছতেই, তুলকালাম বাঁধে। যখন ৩৪ নম্বর জাতীয় সড়কে ১১ নম্বর রেলগেটের কাছে পৌঁছয় SFI-এর মিছিল, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের থেকে স্লোগান দেওয়া হয়। অভিযোগ, SFI-এর পতাকা ছিঁড়ে দেওয়া হয়। জেলা SFI-এর সভাপতি আকাশ কর বলেন, "এখানে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এসেছি। কলেজের ভিতরের ইউনিয়ন রুমগুলো দখল করে বসে আছে, মিছিল এসেছে ভিতর থেকে আক্রমণ করেছে। আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। আমরা ছাত্ররা ভোট দিই। বাকিটা ছাত্ররা বুঝে নেবে। SFI-এর পতাকা ছিঁড়ে, SFI-কে আটকাতে পারেনি।''

বারাসাত গর্ভনমেন্ট কলেজের সামনে মিছিল পৌঁছতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। SFI-TMCP দুপক্ষের মধ্য়ে সংঘর্ষ শুরু হয়। পতাকার বাঁট দিয়ে শুরু হয় মার। আক্রান্ত হন SFI-এর একাধিক সদস্য়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্তাক্ত হন ২ পুলিশ আধিকারিক। এক TMCP নেতা বলেন, " বহুদিন বাংলার কলেজ গেটে এরকম উশৃঙ্খলতা ছাত্র সমাজের কাউকে কোনওদিনই দেখা যায় না। এটা ২০১১ সালের আগে দেখা যেত। আমরা জানি তারা শূন্য়। কিন্তু তারা যদি কখনও কোনও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চায়, আমরা অবশ্য়ই তাদের সাধুবাদ জানাব। কিন্তু কলেজে একটা পরীক্ষা চলাকালীন এইভাবে কলেজের সামনে এসে উৎপাত করা, ছাত্রছাত্রীদের ভয়ভীতি দেখানো, এটা একদম ঠিক হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Swasthasathi Scheme:দুর্নীতি ও অনিয়ম রুখতে নির্দেশিকা, স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও কড়া রাজ্য সরকার

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget