এক্সপ্লোর

Barasat News: বারাসতে গণপিটুনির ঘটনার পর গুজব রুখতে রাস্তায় নেমে প্রচার খোদ পুলিশ সুপারের

Barasat: গুজব কান না দেওয়ার আর্জি নিয়ে বারাসতে পথে নামলেন খোদ পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। কাজী পাড়ায় এক নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই নানা ধরনের গুজব ছড়াতে থাকে। যার জেরেই গণপিটুনির ঘটনা।

বারাসত: নাবালক খুনের ঘটনার পর ছেলেধরা নিয়ে গুজবের জেরে (Child theft rumors) মহিলা সহ তিনজনকে গণপিটুনি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরগরম বারাসত (Barasat Mass beaten)। এবার গুজবের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রচার (Police Campaign) করলেন স্বয়ং জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। যেখানে পুলিশের সামনেই ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছিল সেখানেও রাস্তায় নেমে গুজব রুখতে প্রচার চালাতে দেখা গেল তাঁকে। এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথাও বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। গুজবের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্যই সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। বুধবারই সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার জানিয়ে ছিলেন, কাজী পাড়ায় যা ঘটেছে তা ছিল একটি খুনের ঘটনা। এর সঙ্গে ছেলেধরার কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষের কাছে অপপ্রচারে কান না দেওয়ার আবেদনও করেছিলেন।

আরও পড়ুন: Weather Update: টানা তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগে গ্রুপ অ্যাডমিন পায়েল তালুকদার ও প্রীতম মিস্ত্রিকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। বারাসতের কাজী পাড়ায় একটি নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই বিভিন্ন ধরনের গুজব ছড়াতে আরম্ভ করে। বলা হয় এটা ছেলে ধরার কাণ্ড। পুলিশের তরফে একে ভিত্তিহীন বলে জানানো হলেও গুজবের জেরে বুধবার বারাসতের দুটি জায়গা এক মহিলা সহ তিনজনকে বেধড়ক মারধর করা হয়। যার জেরে তিনটি মামলা দায়ের করে ১৭ জনকে গ্রেফতার করে বারাসত পুলিশ। 

তাদের জেরা করে পুলিশ জানতে পারে বারাসতের একটি ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়েই তারা বিভ্রান্ত হয়। তার ভিত্তিতেই ওই গ্রুপের অ্যাডমিন এক মহিলা সহ দু-জনকে গ্রেফতার করে পুলিশ। এর পাশাপাশি চার-পাঁচটি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। ছেলেধরার গুজব ছড়ানোর পর থেকেই সোশাল মিডিয়ায় গুজব রুখতে পুলিশের তরফে সতর্কবার্তা জারি করা হয়। কিন্তু, তাতে কাজ না হওয়ায় এবার ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে CPM', নয়া দাবি শুভেন্দুর, এল পাল্টা জবাবও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget