এক্সপ্লোর

Weather Update: টানা তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Update: অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী তিনদিন কলকাতা সহ সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার জানাল আলিপুর আবহাওয়া দফতর।

রুমা পাল, কলকাতা: আগামী তিনদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূ্র্বাভাস দিল আবহাওয়া দফতর (West Bengal Weather update)। পাশাপাশি দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষার আগমন হবে বলেও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান,দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং বিহারের কিছু অংশে পৌঁছে গেছে। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা ও উত্তরবঙ্গের বাকি অংশে ঢুকবে মৌসুমী বায়ু। 

আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। তাপমাত্রা সামান্য কমেছে আরও কিছুটা কমতে পারে আগামী দুদিনে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে। 

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি হবে। মালদা,  উত্তর ও দক্ষিণ দিনাজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। তবে শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। 

আরও পড়ুন: Kolkata Weather Updates: দু'তিন ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, বজ্রপাত-ঝোড়ো হাওয়ার প্রকোপও, হলুদ সতর্কতা জারি

গত ২৪ ঘণ্টায় তুফানগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ২০২.৪ মিলিমিটার। কোচবিহারে ১৩৬ মিলিমিটার ও গঙ্গারামপুরে ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত পাঁচ বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এতদিন সময় লাগেনি। ২০১৯ সালে উত্তরবঙ্গের চারদিন পর বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে। ২০২০ সালে ১২ জুন একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল। ২০২১ সালে উত্তরবঙ্গের পাঁচ দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল। ২০২২ সালে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য ছিল ১৫ দিন। ২০২৩ সালে অর্থাৎ গত বছর ১২ জুন উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসে উনিশে জুন অর্থাৎ পার্থক্য ৭ দিনের। ২০২৪ সালে ৩১ শে মে উত্তরবঙ্গে বর্ষা এলেও এখন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি অর্থাৎ ২০ দিন পার হয়ে গেল। তবে প্রতীক্ষার অবসান করে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন দু-তিনদিনের মধ্যে হচ্ছে বলে জানাল আবহাওয়া দফতর। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget