এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে CPM', নয়া দাবি শুভেন্দুর, এল পাল্টা জবাবও

Suvendu on CPM: লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-র ধরাশায়ী হওয়া নিয়ে দলের অন্দরেই কাটাছেঁড়া শুরু হয়েছে।

কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যে ধরাশায়ী হয়েছে দল। ৩০ আসনে জয়ের লক্ষ্য রাখলেও, ১২তেই থেমে যেতে হয়েছে বিজেপি-কে। সেই নিয়ে এবার বামেদের কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে জিততে সাহায্য করেছে সিপিএম। অন্তত ১২টি আসনে তৃণমূলকে জেতাতে সিপিএম ভোট কেটেছে বলে দাবি করেছেন তিনি। (Suvendu on CPM)

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি-র ধরাশায়ী হওয়া নিয়ে দলের অন্দরেই কাটাছেঁড়া শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সেই আবহে, বৃহস্পতিবার সিপিএম-কে কাঠগড়ায় তুললেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "লোকসভা নির্বাচনে এ রাজ্যে ১২টি আসনে তৃণমূলকে জিততে ভোট কেটে সাহায্য় করেছে বামেরা।" 

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও সিপিএম তৃণমূলকে সাহায্য় করেছিল বলে দাবি করেছেন শুভেন্দু। তাঁর কথায়, "বামেরা কোনও আসনেই জেতার জায়গায় ছিল না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও ৫৬টি আসনে তৃণমূলকে জিততে সুবিধে করে দিয়েছিল সিপিএম। এবারও একই অ্যাজেন্ডা নিয়ে ময়দানে নেমেছিল বামেরা। তৃণমূলকে ১২টি আসনে জেতানোই লক্ষ্য ছিল সিপিএম-এর। ওদের মিটিং মিছিলে মুসলিমরা গেলেও ভোট দেয় না, ওরা হিন্দু ভোট কাটে, সনাতনীদের ভোট কাটে, এখানে সুজন, ওখানে সৃজন, সেখানে সব্যসাচী। শতকরা ৯৫ জন মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছেন। ওদের কৌশল সফল হয়েছে।"

আরও পড়ুন: UGC-NET Cancellation: ১৮ জুনের UGC-NET বাতিল! CBI তদন্তের নির্দেশ! কী হবে পরীক্ষার্থীদের?

৩৪ বছর ধরে যারা বাংলাকে খেয়েছে, ৫৪ হাজার মানুষকে খুন করেছে, সাঁইবাড়ি, নন্দীগ্রাম, নানুর, সূচপুর ঘটনা ঘটিয়েছে, কল-কারখানায় তালা ঝুলিয়েছে, সেই সিপিএম নিজেদের অ্যাজেন্ডায় সাময়ির সফল হলেও, সময় কথা বলবে বলেও এদিন মন্তব্য করেন শুভেন্দু।

তবে তাঁকে পাল্টা জবাব দিয়েছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, "শুভেন্দুর গলায় হতাশা স্পষ্ট। তৃণমূলের ভঙ্গিতে, ভাষায় কথা বলেছেন উনি। তৃণমূলের মনোভাব নিয়ে উনি বিজেপি-র নেতা। তৃণমূল এবং বিজেপি-র মধ্য়ে এটাই চলে। হতাশা এবং উষ্মা তৃণমূলের বিরুদ্ধে নয়, আসলে বামেদের বিরুদ্ধে রাগ, সিপিএম-এর বিরুদ্ধে। কে বেশি বাম বিরোধী, তা নিয়ে এখন প্রতিযোগিতা চলছে ওদের মধ্যে। বামেরা যদি নিজেদের ভোটে তৃণমূলকে জেতাতে সাহায্য় করে থাকে, তাহলে তো বামেরা নিজেদের ভোটে আসলে তো  বিজেপি-কে হারাতে সাহায্য় করেছে! এটা তো আমাদের ঘোষিত অবস্থান। দেশের গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করা উচিত। বিজেপি বাংলায় তৃণমূলকে সাহায্য করেছে, নইলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকতেন। বিজেপি-কে পরাস্ত করা আমাদের কাজ। বিজেপি-কে হারানোর লোকজন তৃণমূলকে ভোট দিয়েছেন।"

শুভেন্দুকে এদিন কটাক্ষ করেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও। তাঁর কথায়, "তৃণমূল প্রতিবারই নির্বাচনে জেতে, আর প্রতিবারই কেউ কেউ না দাবি করে, অন্য কোনও পক্ষ তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। আসলে নাচ না জানলে উঠোন বাঁকা। বিজেপি-কে মানুষ প্রত্যাখ্যান করেছে। এখনও সিপিএম-এর অহঙ্কার কমেনি,তাই মানুষ মুখ ফিরিয়েছেন। কংগ্রেস কিছু কিছু জায়গায় এখনও রয়েছে। কিন্তু সিদ্ধান্ত ঠিক ভাবে নিতে পারেনি বলেই  আসন দুই থেকে কমে এক হয়েছে। যারা এই নির্বাচনে কোনও পক্ষ নেয়নি, তারা সকলেই পরাজিত হয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget