এক্সপ্লোর

TMC: ফুটবল টুর্নামেন্টের নাম করে 'চাঁদা আদায়', না দিলে খুনের হুমকি তৃণমূলের বিরুদ্ধে

Barasat Football Tournament: পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনার বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নাম করে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাতে (Barasat) ফুটবল টুর্নামেন্টের (Football Tournament) নাম করে ব্যবসায়ী ও স্থানীয়দের থেকে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। কটাক্ষ করেছে বিজেপি।                                       

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল। তার মধ্যেই উত্তর ২৪ পরগনার বারাসাতে ফুটবল টুর্নামেন্টের নাম করে জোর করে চাঁদা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে একটি ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট ও রক্তদান শিবিরের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে নেতা-মন্ত্রীদের থাকার কথা।                                                                  

অভিযোগ, এই অনুষ্ঠানের নাম করে স্থানীয় বাসিন্দা ও খড়িবাড়ি মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি মান্নান আলি। টাকা দিতে রাজি না হলে, মারধর ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।                                                   

আরও পড়ুন, 'সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, প্রতিদিন এক কথা শুনছি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে', জানালেন পার্থ

কীর্তিপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মান্নান আলি বলেন, "কারও থেকে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে না বিরোধীরা চক্রান্ত করে মিথ্যা দোষ দিচ্ছে।" স্থানীয় বাসিন্দারা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এ প্রসঙ্গে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি নেতা  শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "গোটা রাজ্য জুড়ে তৃণমূলের তোলাবাজি চলছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পুলিশকে জানিয়ে কোন সুরাহা না পেয়ে বাধ্য হয়ে জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন। বিজেপির পক্ষ থেকে ধিক্কার জানাই।" 

তবে বারাসাতের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলেন, "কিছু জানি না এবিষয়ে। অভিযোগ জমা হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেব।" 

শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, একাধিক দুর্নীতির মামলা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তার মধ্যেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে অস্বস্তিতে শাসক দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: গ্রেফতার স্বরূপ বিশ্বাস, মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে
গ্রেফতার স্বরূপ বিশ্বাস, মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
Swarup Biswas Arrested: গ্রেফতার স্বরূপ বিশ্বাস, তোলাবাজি ও মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে
গ্রেফতার স্বরূপ বিশ্বাস, তোলাবাজি ও মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে
CM Suvendu Adhikari: সরকারি হাসপাতালগুলি থেকে দালালরাজের শিকড় উপড়ে ফেলতে হবে, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সরকারি হাসপাতালগুলি থেকে দালালরাজের শিকড় উপড়ে ফেলতে হবে, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget