এক্সপ্লোর

Abhishek Banerjee: সাসপেন্ড হয়েছেন পার্থ, CPM কাকে মাথায় তুলে রেখেছে, কাকে বড় পদ দিয়েছে BJP, প্রশ্ন অভিষেকের

Bardhaman News: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। রবিবার বর্ধমানের জামালপুরে সভা করেন।

জামালপুর: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের একাধিক নেতার। তা নিয়ে লাগাতার বিদ্ধ হতে হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশ্ন উঠছে দলের অবস্থান নিয়েও। সেই আবহেই এ বার দুর্নীতির প্রশ্নে BJP এবং CPM-কে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর মতে, পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল (TMC)। কিন্তু মনোরঞ্জন পাত্রকে মাথায় তুলে রেখেছে CPM. একই সঙ্গে এ দিন BJP-কেও আক্রমণ করলেন তিনি।

জনসংযোগে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। রবিবার বর্ধমানের জামালপুরে সভা করেন। সেখান থেকেই CPM-কে নিশানা করেন তিনি। এ দিন অভিষেক বলেন, "মহাসচিবকে সাসপেন্ড করার আগে এই দল দু'বার ভাবেনি। অথচ মনোরঞ্জন পাত্র কার্যত দোষী সাব্যস্ত হওয়ার পরও সিপিএম মাথায় তুলে রেখেছে। যাঁরা টাকা নিতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছে, বিজেপি তাঁদের বড় পদ দিয়েছে।  তৃণমূলে কেউ দুর্নীতিতে যুক্ত প্রমাণিত হলে, তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।"

এ দিন যে মনোরঞ্জনের প্রসঙ্গ টেনে CPM-কে আক্রমণ করেছেন অভিষেক, ২০১০ সালে বাঁকুড়ার তালড্যাংরায় তৃণমূল মদন খানকে খুনের মামলায় নাম জড়ায় তাঁর। বিধাননগর এমপি-এমএলএ কোর্টে দোষীও সাব্যস্ত হন। সেই সময় এলাকার সিপিএম বিধায়ক ছিলেন মনোরঞ্জন। সরসরি কারও নাম যদি মুখে আনেননি অভিষেক, তবে শুভেন্দু অধিকারীকে নিয়েই তিনি BJP-কে নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। কারণ নারদ কাণ্ডে ভিডিওয় টাকা নেওয়ার প্রসঙ্গ আগেও তৃণমূলের তরফে এ নিয়ে আক্রমণ শানানো হয়েছে।

আরও পড়ুন: Kolkata Electrocution Death: ভেজা জামাকাপড় মেলতে গিয়ে বিপত্তি, জামাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শাশুড়ি-স্ত্রীর

অন্য দিকে, জামালপুরের সভায় এ দিন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থিচয়ন নিয়েও মুখ খোলেন অভিষেক। জানান, মানুষ যাঁকে বেছে নেবেন, তাঁকেই প্র্রাথী করবে তৃণমূল। যাঁর জন্য় মাথা হেঁট হবে না। তবে দলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, এ দিন তাও কার্যত মেনে নেন অভিষেক। তিনি জানান, সকলের অবদান রয়েছে দলে। দল বড় হয়েছে এমন হবেই। কিন্তু বুথ সভাপতিরা যাঁকে প্রার্থী করবেন তাঁকে হারানোর ক্ষমতা কারও নেই, এ দিন জানান অভিষেক।

জামালপুরে ছাপ্পা ভোট দেওয়ানো হয়েছে বলে অভিযোগ

তবে অভিষেক মানুষের পছন্দকে অগ্রাধিকার দেওয়র কথা বললেও, এ দিনই বুথ সভাপতি সাজিয়ে এনে যাকে তাকে দিয়ে ছাপ্পা ভোট দেওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিষেক আসার আগে পূর্ব বর্ধমানের জামালপুরে এই অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল। গতকাল জামালপুরে ৮টি ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্যে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ পঞ্চায়েত স্তরের নেতা-নেত্রীদের ভোটই দিতে দেননি ব্লক সভাপতির অনুগামীরা। যদিও গোটা ভোট প্রক্রিয়া দলের নির্দেশে, নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। কোটি কোটি টাকা খরচ করে নবজোয়ার কর্মসূচিতে নতুন নাম দিয়ে তৃণমূলের নেতা, কর্মীদের ছাপ্পা ভোট দিতে শেখানো হচ্ছে, কটাক্ষ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget