এক্সপ্লোর

Bardhaman News: ২০০ টিয়াপাখি ছানা পাচারের ফন্দি, হাতেনাতে ধরল রেল পুলিশ

Baby Parrot Smuggling:রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল টিয়াপাখি শাবকগুলিকে।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: নজরদারি সত্ত্বেও রোখা যাচ্ছে না পাচারচক্রকে। এ বার বর্ধমান স্টেশনে হাতেনাতে ধরা পড়ল এমনই পাচারচক্র। প্রায় ২০০ টিয়াপাখি শাবককে (Baby Parrots) পাচার করা হচ্ছিল। পাচারকারীদের খপ্পর থেকে টিয়াপাখি শাবকগুলিকে উদ্ধার করা গিয়েছে (Baby Parrot Smuggling)। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ (RPF)।

বর্ধমান স্টেশনে খাঁচাভর্তি টিয়াপাখি উদ্ধার

বুধবার বর্ধমান (Bardhaman Railway Station) স্টেশনে এই কাণ্ড ঘটে। চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আলাদা আলাদা ভাবে, খাঁচায় বন্দি করে পাচার করা হচ্ছিল টিয়াপাখি শাবকগুলিকে। সেগুলিকে উদ্ধার করে বর্ধমান বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। শাবকগুলির বিশেষ যত্ন নিতে হচ্ছে বনবিভাগকে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশনের চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল টিয়াপাখি শাবকগুলিকে। সেই সময় পুলিশের জালে ধরা পড়েন এক যুবক। ধৃতের নাম কাশেম খান। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি বর্ধমান শহরেরই দুবরাজদিঘির কেন্দুলিপাড়া এলাকায়।

আরও পড়ুন: Suvendu Adhikari: কেন জাতীয় সঙ্গীত গাইতে ৫৮ সেকেন্ড সময় লেগেছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

রেল পুলিশ জানিয়েছে, ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস থেকে টিয়াপাখি নিয়ে প্লাটফর্মে নামার পরই ধৃতকে হাতেনাতে ধরা হয়। বিহারের ভাগলপুর এলাকা থেকে টিয়াপাখিগুলিকে নিয়ে আসা হচ্ছিল। এত সংখ্যক টিয়াপাখি শাবক উদ্ধার হওয়ায় বনবিভাগের তরফে স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে ডাক্তার দেখানোর পর বেশ কিছুদিন শাবকগুলিকে পর্যবেক্ষণে রাখা হবে।পরিস্থিতি বুঝে তবেই তাদের গভীর জঙ্গলে ছাড়ার কথা ভাবা হবে।

ক্যারিয়ারের কাজ করতেন ওই যুবক

বর্ধমানের অতিরিক্ত বিভাগীয় বন আধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন, ধৃত যুবক আসলে ক্যারিয়ারের কাজ করতেন। অর্থাৎ পাখি সাবক পৌঁছে দেওয়া করাজই করতেন তিনি। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে কথআ কবুল করেছেন তিনি। এর পিছনে কোনও বড় মাথা রয়েছে বলেই সন্দেহ পুলিশের। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার তাঁকে বর্ধমান আদালতে তোলার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget