এক্সপ্লোর

Suvendu Adhikari: কেন জাতীয় সঙ্গীত গাইতে ৫৮ সেকেন্ড সময় লেগেছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

Suvendu Adhikari National Anthem Controversy: তৃণমূলের অভিযোগ, ৫২ সেকেন্ডের জায়গায় ৫৮ সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীত গেয়েছেন বিজেপি নেতারা। এরপর শুভেন্দু-সহ ৫জনের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ জানানো হয়েছে

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ‘জন গণ মন’-র প্রথম পংক্তিটি জাতীয় সঙ্গীত (National Anthem) হিসেবে গাওয়া হয়। তা গাইতে ৫২ সেকেন্ড সময় লাগে। কিন্তু, কেন জাতীয় সঙ্গীত গাইতে ৫৮ সেকেন্ড সময় লেগেছে?  এই অভিযোগেই এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ ৫ বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল তৃণমূল (TMC)!

যে ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। ঘটনার সূত্রপাত ২৯ মার্চ। কাঁথির পোস্ট অফিস মোড়ে, জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদসভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস, ভুল জাতীয় সঙ্গীত গান বলে অভিযোগ ওঠে। যার প্রতিবাদে তেসরা এপ্রিল, পাল্টা সভার ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। 

বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই মঞ্চে বলতে শোনা যায়, "কতিপয় অশিক্ষিত, অর্ধশিক্ষিত, দেশদ্রোহী, জাতীয় সঙ্গীতের অবমাননা তো করেইছেন, সঙ্গে সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামের ভূমি-কাঁথির নামটাও গোটা দেশে ছড়িয়ে পড়েছে যে, এখানেও জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। নাম না করে তৃণমূলকে খোঁচা দেওয়ার পাশাপাশি, এই মঞ্চে আবার জাতীয় সঙ্গীত গান শুভেন্দু অধিকারীরা।

আরও পড়ুন, এখনও বুক ধড়ফড়ানি কমছে না অনুব্রতের, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য বসল মেডিকেল বোর্ড

যা নিয়ে তৃণমূলের অভিযোগ, ৫২ সেকেন্ডের জায়গায় ৫৮ সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীত গেয়েছেন বিজেপি নেতারা। এরপরই শুভেন্দু-সহ ৫জনের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল নেতা ও সভাপতি, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির প্রদীপ গায়েন বলেন, "ওই কাউন্সিলারের ভুলের জন্য, আমরা জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করেছি। কিন্তু বিজেপি প্রতিবাদ জানাতে গিয়ে ভুল করেছে। ওদেরও জনসমক্ষে ভুল স্বীকার করা উচিত।" অন্যদিকে, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "ওনাদের নিজের উচিত ছিল জনসমক্ষে ভুল স্বীকার করা উচিত ছিল, সেটা না করে আমাদের দোষ দেখতে পায়। অভিযোগ করতেই পারেন, আমাদের কিছু যায় আসে না।" জাতীয় সঙ্গীত নিয়েও বিজেপি-তৃণমূলের রাজনীতি থামছে না!!



সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
West Bengal News Live: বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ ব্যক্তি আটক, মোট ধৃতের সংখ্যা বেড়ে ৪
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
Baruipur Incident: প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ভিডিও

Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget