এক্সপ্লোর

Barrackpore Fire Incident: পরপর বিস্ফোরণ, কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে! ব্যারাকপুরের কারখানায় বিধ্বংসী আগুন!

রাসায়নিক মজুত থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। কারখানার ভিতর থেকে একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।

সমীরণ পাল, ব্যারাকপুর: আলোর উৎসবে জোড়া অগ্নিকাণ্ড রাজ্যে। একদিকে, সাতসকালে ব্যারাকপুরেরকারখানায় বিধ্বংসী আগুন। কাছেই মোহনপুর থানা। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।  

ভোররাতে এই আগুন লাগে বলে খবর। রাসায়নিক মজুত থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। কারখানার ভিতর থেকে একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৫টা নাগাদ, শিউলি গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের কাছে রং তৈরির তেলের কারখানায় আগুন লাগে।  

আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির অন্তত দমকলের ২০টি ইঞ্জিন। প্রচুর ফোমের ব্যবস্থাও করা হয়। ঘটনাস্থল জুড়ে প্রচুর সিলিন্ডার থাকায় আতঙ্ক ছড়িয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুনের উৎসস্থলে পৌঁছনো যায়নি। পাঁচিল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টায় দমকল কর্মীরা। এদিকে ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।

দমকলের এডিজি অভিজিৎ পান্ডে বলেন, 'পাশের গেঞ্জি কারখানাতেও ছড়িয়েছে আগুন। দুটোই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে'। দমকলের আধিকারিকরা বলেন, “পাঁচিল ভেঙে ভিতরে ঢোকা হয়েছে। পাশের গেঞ্জি কারখানার আগুন দ্রুতই আয়ত্তে আসবে। তবে রংয়ের কারখানার আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা সময় লাগবে। কারখানার ভিতরে কেউ ছিল কি না, এখনও আমরা জানতে পারিনি।”                 

অন্যদিকে, কালীপুজোর রাতে হুগলির কোন্নগরের গ্যাস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত ১টা নাগাদ কোন্নগর জিটি রোড সংলগ্ন, গ্যাস অফিসের ছাদে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়।                       

আলোর উৎসবে দূষণের দাপট। সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০ ছাড়িয়েছে। পরিসংখ্যান বলছে, শীতের শুরুর আগেই 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান। দূষণের তালিকায় ওপরে নাম রয়েছে বালিগঞ্জ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকার। অন্যদিকে, কলকাতা পুলিশের কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট সময়ে সবুজ বাজিতে ছাড় থাকলেও, শব্দবাজির আওয়াজ থেকে রেহাই এবারও রেহাই পাননি রাজ্যবাসী। যদিও কলকাতার পুলিশ কমিশনারের দাবি, গত বছরের তুলনায়, এ বছর শব্দদূষণের মাত্রা কম।                                  

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget