এক্সপ্লোর

Barrackpore Shootout : ব্যারাকপুরে খুনের প্রতিবাদে আজ ব্যারাকপুর ও পলতায় 'সোনার দোকান বন‍্ধ'

Barrackpore Shootout Update : বুধবার, মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশনে এক লহমায় শেষ হয়ে যায় ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন সবাই।

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : ব্যারাকপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছেলেকে খুনের প্রতিবাদে আজ ব্যারাকপুর ও পলতায় সোনার দোকান বন‍্ধের ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি।

এর পাশাপাশি, আনন্দপুরী এলাকায় সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার ভরসন্ধেয় আনন্দপুরী এলাকায় সোনার দোকানে লুঠে বাধা দেওয়ায় ডাকাতদের গুলিতে মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর ছেলে নীলাদ্রি সিংহর। খুনের পর ২ দিন কেটে গেলেও, এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, শনিবার ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত ২ জন সম্পর্কে মামা ও ভাগ্নে। পুলিশ সূত্রে খবর, ২৪ মে, আনন্দপুরীর সিংহ জুয়েলারি হাউসে ডাকাতির সময় মামা জামশেদ আনসারির সঙ্গেই ছিল ভাগ্নে সফি খান। পুলিশের দাবি, মামা-ভাগ্নে মিলে ব্যারাকপুর ও হাওড়ার একাধিক জায়গায় ডাকাতির ছক কষে। ভাগ্নে সফি কামারহাটির বাসিন্দা হলেও জামশেদের বাড়ি ঝাড়খণ্ডে। কোথায় কোথায় ডাকাতির পরিকল্পনা ছিল, ধৃতদের কাছ থেকে তা জানার চেষ্টা চলছে। 

এছাড়াও আরও একটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির আগে হাওড়ার একটি দোকানে ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের। ধৃত মামা-ভাগ্নেকে জেরা করে এই তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। তার জন্য ১৮ মে, রেকি করতে ওই দোকানে যায় ২ দুষ্কৃতী। বাইরে দাঁড়িয়ে ছিল ২ জন। ২৪ মে, প্রথমে কদমতলার সোনার দোকানেের বাইরো জড়ো ডাকাতরা। কিন্তু সেই সময় ক্রেতার ভিড় থাকায়, ডাকাতির ছক বানচাল হয়ে যায়। 

বুধবার, মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশনে এক লহমায় শেষ হয়ে যায় ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন সবাই। স্বাভাবিকভাবেই ব্য়ারাকপুরে সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় প্রশ্নের মুখে  পড়েছে রাজ্য়ের আইনশৃঙ্খলা। আর এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন এলাকারই সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংহ। অর্জুনের বক্তব্যের পাশে দাঁড়ান মদন মিত্রও। অর্জুন  বলেন, ' পুলিশ-প্রশাসনকে বলব, আমার নিরাপত্তা তুলে নিক, ব্যারাকপুরটাকে নিরাপদ করতে হবে। ' পাল্টা, কটাক্ষের সুরে সৌগত রায় বলেন, ' সময় সময়ে আইনশৃঙ্খলা নিয়ে মাথা না ঘামিয়ে, কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দিন।' 

আরও পড়ুন :

ভুল সময়ে জল পান করলে একাধিক রোগের ঝুঁকি, সঠিক ক্ষণ কখন ?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget