এক্সপ্লোর

Arjun Singh: 'এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে', আত্মশুদ্ধির ডাক অর্জুনের ?

TMC : একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক জেলে। সাম্প্রতিক সংযোজন জ্যোতিপ্রিয় মল্লিক

কলকাতা : দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক জেলে। সাম্প্রতিক সংযোজন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন কেলেঙ্কারি মামলায় আপাতত ইডি-র হেফাজতে প্রাক্তন খাদ্যমন্ত্রী। এই আবহে এবার আত্মশুদ্ধির সুর শোনা গেল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) গলায়। শ্যামনগরে দলীয় এক কর্মসূচিতে তিনি বলেন, "এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে। এই লোকটা যদি দু'দিন আগে পার্টির নামে নিজের স্বার্থে কিছু মানুষকে ভয় দেখিয়েছেন-অত্যাচার করেছেন, ওই পাড়ার মানুষ যখন ভোট দিতে যাবেন তখন তাঁকে বুথে বসে থাকতে দেখলে, বুথে গিয়ে সেই লোক পাল্টে অন্য লোককে ভোট দিয়ে দেবেন। এর উপর নজর রাখতে হবে। কোনও নাক কাটা, কান কাটা, গাল কাটা লোককে বুথে বসতে দেওয়া যাবে না।" 

অর্জুন বলেন, "সভ্য-ভদ্র মায়েরা, দিদিরা বা আগে যাঁরা কাউন্সিলররা ছিলেন যাঁদের হয়তো কোনও কারণে টিকিট দেওয়া হয়নি, তাঁদের সমাজে ভাবমূর্তি ভাল থাকলে তাঁদের বুথে বসাতে হবে। এখন তো আবার পানের দোকান, চায়ের দোকানে বসাই ছেড়ে দিয়েছে। এখন আমরা কেউ পান-চায়ের দোকানে বসছিই না। আমরা পাড়ায় ক্লাবের বাইরে আড্ডা মারছি না। আমরা ভেবে নিয়েছি, সবাই আমাদের কথা শোনে। আমাদের ভোট দিয়ে দেবে। এরকম হয় না। মানুষের সঙ্গে মিশতে শিখুন। আমাদের এলাকায় ৯০ শতাংশ অফিস খোলে না। সবাই বাড়ি থেকে রাজনীতি শুরু করে দিয়েছেন।"

তাঁর মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "গাল কাটা, নাক কাটা...এটাই তো অর্জুন সিংহের পরিচয়। তৃণমূল কংগ্রেস তো এই কথা বলতো। অর্জুন সিং যখন তৃণমূল থেকে বিজেপিতে বেড়াতে এসেছিলেন, বিজেপির প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তখন আজ যে কথাগুলি বলছেন- এই কথাগুলিই বলতেন। যে- তৃণমূল এই মুহূর্তে জনবিচ্ছিন্ন, তৃণমূল এই মুহূর্তে জমিদারি চালাচ্ছে, তৃণমূল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের উপর নিজের ইচ্ছাকে চাপিয়ে দিচ্ছে, তৃণমূল মনে করছে পশ্চিমবঙ্গে পুরোটাই তাদের জায়গির আছে। এগুলো তে অর্জুন সিংহের ভাষা। তাহলে আবার আজ তৃণমূলে বিজেপি থেকে ফিরে গেলেন কেন ? ওখানে গিয়ে কি শুদ্ধিকরণের দায়িত্ব নিয়েছেন অর্জুন সিং ? আসলে তৃণমূল কংগ্রেসের বেলাশেষে কিছু কিছু মানুষ হঠাৎ বিবেকের ভূমিকায় অভিনয় করেছেন যাত্রা দলের মতো।  "    

সেরা শিরোনাম

TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Cyclone Akvan : দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন

ভিডিও

Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২১.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?
Winter in Bengal | সোমবার থেকেই রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? কী জানাল হাওয়া অফিস?
Weather Update Today | আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget