এক্সপ্লোর

ব্যারাকপুর স্টেশনের নাম পাল্টে মঙ্গল পাণ্ডে করার প্রস্তাব, সমালোচনা শিক্ষাবিদদের

নাম বদলের উদ্যোগের সমালোচনা করেছেন শিক্ষাবিদদের একাংশ।

অরিত্রিক ভট্টাচার্য, ব্যারাকপুর: উত্তরপ্রদেশের একাধিক স্টেশনের মতো এবার কি বদলাবে ব্যারাকপুর স্টেশনের নাম? বহু ইতিহাসের সাক্ষী ব্যারাকপুর স্টেশনের নাম পাল্টে, মঙ্গল পাণ্ডে করার জন্য রেল বোর্ডের কাছে প্রস্তাব দিল যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটি। নাম বদলের উদ্যোগের সমালোচনা করেছেন শিক্ষাবিদদের একাংশ।

ব্যারাকপুর স্টেশনের নাম বদলের প্রস্তাব। স্টেশনের নাম পাল্টে, মঙ্গল পাণ্ডে করার সুপারিশ। রেল বোর্ডের কাছে যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির এমনই সুপারিশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি কমিটির সদস্যরা ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, নৈহাটি, দমদম, কৃষ্ণনগর স্টেশন পরিদর্শন করেন। এরই প্রেক্ষিতে রেল বোর্ডকে দেওয়া চিঠিতে কমিটির সুপারিশ, ব্যারাকপুর স্টেশনের নাম বদলে মঙ্গল পাণ্ডে করা হোক। পাশাপাশি, স্টেশন চত্বরে মঙ্গল পাণ্ডের মূর্তি তৈরি করে সৌন্দর্যায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। নৈহাটি, কল্যাণী, রানাঘাট স্টেশনের একাংশ জবরদখল হয়ে গিয়েছে বলে উল্লেখ রয়েছে রিপোর্টে।

ব্যারাকপুরের নামকরণ নিয়ে দুটি তত্ত্ব আছে। অনেকে বলেন, ১৭৭২ সালে ব্রিটিশ সেনারা, আজকের ব্যারাকপুরে ব্যারাক অর্থাৎ সেনা ছাউনি তৈরি করেন। সেই থেকে ব্যারাকপুর নাম। কারও কারও মতে, ব্যারাকপুর একসময় সপ্তগ্রাম পরগনার অধীনে ছিল। তখন এই জনপদ শাসন করতেন রুকউদ্দিন বারবক শাহ। সেই থেকে নাম হয় বারবকপুর।পরে অপভ্রংশ হয়ে ব্যারাকপুর।

শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি এ প্রসঙ্গে বলেন, ব্যারাকপুরের নাম ছিল বারবকপুর, বারবকপুর থেকে ব্যারাকপুর, এরা যে মঙ্গল পান্ডের নাম রাখছে ব্রিটিশ ক্যানটনমেন্ট বলে নয়, বারবকপুর ছিল বলেই রাগ। রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির ব্যারাকপুর স্টেশনের নাম বদলের প্রস্তাবের, তীব্র সমালোচনা করেছেন শিক্ষাবিদদের একাংশ।

শিক্ষাবিদ পবিত্র সরকারের কথায়, কোনও নাম করলেই নামকরণ করে স্মরণীয় করার চেষ্টা ছেলেমানুষি, এমন পরিবর্তন প্রচুর দেখেছি, সেটা নাম শুধু বদল হয় , মঙ্গল পান্ডেকে নিয়ে কিছু করতে চাইলে তাকে সিলেবাস আরও পড়ানো যেতে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে এলাহাবাদ স্টেশনের নাম বদলে হয় প্রয়াগরাজ। মোঘলসরাই স্টেশনের নতুন নাম হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। ঝাঁসি স্টেশনের নাম বদলেরও প্রস্তাব দিয়েছে যোগী প্রশাসন। এবার কি শতাব্দী প্রাচীন ব্যারাকপুর স্টেশনের নাম বদলের সুপারিশে সিলমোহর দেবে রেল বোর্ড? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: Hoogly: পাণ্ডুয়ায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

আরও পড়ুন: মুর্শিদাবাদের বাঁশবাগান খুঁড়ে উদ্ধার জারভর্তি বোমা

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget