এক্সপ্লোর

Baruipur Case : বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?

৫ দিনের মাথায় ফের বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গেলেন নিহত নাবালিকা ও গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে।

কলকাতা : ৪ দিনের মধ্যে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা নির্যাতিতার পরিবারের সঙ্গে। নির্যাতিতার বাবা জানালেন, 'পুলিশি তদন্তে আমরা খুশি। মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, তাই হচ্ছে' । তিনি জানান, তাঁরা যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা গ্রেফতার হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, তিনি আগে সাক্ষাতে যা যা  আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, তা পূরণ হচ্ছে। আগামীতে তাঁর মেয়ের সঙ্গে যাঁরা জঘন্য ঘটনা ঘটিয়েছে, তারা শাস্তি পাবেই, আশা রাখছেন তিনি।   

পুলিশ সূত্রে দাবি, পরিকল্পনা করে গণধর্ষণ করা হয় ক্লাস সিক্সের ছাত্রীকে। নাবালিকাকে নারকীয় নির্যাতনে প্রভাস মণ্ডলের সঙ্গী হয় বাকি ৩ অভিযুক্ত দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবীর মোল্লা। পুলিশ সূত্রে দাবি, বারুইপুরের নির্যাতিতা স্থানীয় বাসিন্দা প্রভাস মণ্ডল ও বাকি অভিযুক্তদের চিনতে পেরে যাওয়ায়, নাবালিকার শ্বাসরোধের পর বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয় পুকুরে। এই ঘটনার পর মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। প্রভাস মণ্ডলকে যেখানে এনকাউন্টার করা হয়েছে সেখান থেকে এদিন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে খবর, নারকীয় ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে টানা জেরা করা হচ্ছে দিবাকর সর্দার, আনন্দ সর্দার ও কবীর মোল্লাকে। বৃহস্পতিবার মেডিক্য়াল পরীক্ষার জন্য় নিয়ে যাওয়ার সময়, সমস্ত প্রশ্নের উত্তরে, নিজেকে নির্দোষ বলে দাবি করে, অভিযুক্ত আনন্দ সর্দার। 

পুলিশ সূত্রে দাবি,  প্রভাস মণ্ডলের বয়ানও রেকর্ড করে রেখেছে তারা।  বারুইপুর এনকাউন্টারের তদন্তভার ইতিমধ্য়েই নিয়েছে CID । ঘটনার পুনর্নির্মাণের সময় SIT ও পুলিশ আধিকারিকদের যে টিম ঘটনাস্থলে গেছিল । তাদের বক্তব্য় রিপোর্ট আকারে রাজ্য় পুলিশের ডিজিকে পাঠিয়েছেন বারুইপুর পুলিশ জেলার SP । 

এছাড়া বারুইপুরে সেদিনই গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে ২৫ লক্ষের আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী। মৃত ইন্দ্রজিৎ-এর দাদাকে দেন সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্র। এদিন বারুইপুরে গিয়ে দুই পরিবারের সঙ্গে কথা বলার পর সূর্যপুরে গিয়ে স্থায়ী পুলিশ ফাঁড়ির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। SP অফিসে প্রশাসন-পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী।    

 

                                                                 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget