এক্সপ্লোর

Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

Baruipur Police News: গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় মোট ৭ জন গ্রেফতার। পুলিশের উপর হামলা, ভাঙচুরকাণ্ড ও গণপিটুনিতে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০।

কলকাতা: আগেই গ্রেফতার হয়েছিল ৫ জন, এবার বারুইপুরের গণপিটুনির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার আরও ২ জন। সব মিলিয়ে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় মোট ৭ জন গ্রেফতার। পুলিশের উপর হামলা, ভাঙচুরকাণ্ড ও গণপিটুনিতে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। ধৃত শামিম আলি খান বারুইপুরেরই বাসিন্দা।                     

আরও পড়ুন: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ

গত রবিবার এক কথায় উত্তাল হয়ে ওঠে বারুইপুর। পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিত মণ্ডল নামের এক ব্যক্তিকে। সেই ঘটনার একাধিক ভিডিও ফুটেজ ইতিমধ্যেই এসেছে পুলিশের হাতে। সেই সব ফুটেজ খতিয়ে দেখে তারা। আর সেখান থেকে শনাক্ত করে কারা কারা ইন্দ্রজিৎ মণ্ডলকে কারা কারা টেনে বের করে নিয়ে আসে।                     

এ ছাড়াও এই ঘটনার সঙ্গে আরও কে কে যুক্ত সেটাও খতিয়ে দেখে পুলিশ। সেই ভাবেই এর আগে ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আর এরই মধ্যে উল্লেখযোগ্য নাম শরিফুল মল্লিক। সে নাকি এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত। দেখা গিয়েছে, আহত অবস্থায় হাত বাঁধা ছিল ইন্দ্রজিতের। ভিডিওতে দেখা গিয়েছে এই অভিযুক্ত যুবক ইন্দ্রজিতকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। যাদেরই এমন ভূমিকা দেখা গিয়েছে, তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে।                     

গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। আগে গ্রেফতার ছিল ৫ জন। আর গতকাল অর্থাৎ ১১ জুলাই বিকালে একজন ও রাতে একজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, শুধুমাত্র ভাঙচুরের মামলায় গ্রেফতার হয়েছে ৩৩ জন। সব মিলিয়ে এই গ্রেফতারির সংখ্যাটা পৌঁছে গিয়েছে ৮০-এ।                     

ইতিমধ্যেই গণধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার হয়েছে ৪ জন। এদের নামে অভিযোগ ছিল। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এ ছাড়াও ভাঙচুরের মামলায় গ্রেফতার হয়েছে ৩৩ জন ও গণপিটুনির ঘটনায় গ্রেফতার মোট ৭ জন।                     

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
Advertisement

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget