এক্সপ্লোর

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪

Baruipur Incident: যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এর আগে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডল--- এই ৩ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের।

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল ঘোষ, আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কবীর মোল্লাকে। এই নিয়ে বারুইপুরকাণ্ডে মোট ৪ জনকে গ্রেফতার করা হল। যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এর আগে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডল--- এই ৩ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি, গ্রেফতার ২০ জন। গণপিটুনিতে নিরপরাধ যুবকের মৃত্যু, ভাঙচুর, অগ্নিসংযোগে ধৃত ২০ জন। গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০ জন। 

বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা প্রভাসের, দাবি পুলিশের। পুনর্নির্মাণের সময় এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি প্রভাসের। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা ধৃত প্রভাস মণ্ডলের, দাবি পুলিশের। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি পুলিশের। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি পুলিশের। এই প্রভাস মণ্ডলকে জেরা করেই আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারের হদিশ পাওয়া গিয়েছিল। 

প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?

মাত্র ১২ বছর বয়সে নৃশংস নির্যাতনের শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীটিকে।পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন একটি ঝুপড়িতে বসে নেশা করছিল মূল অভিযুক্ত-সহ ২ জন। আর আরেকজনকে ১০ হাজার টাকার টোপ দিয়ে, মেয়েটিকে আনতে বলা হয়েছিল। সেখানেই নির্যাতন। দেহ ফেলে দেওয়া হয় পুকুরে। বারুইপুরে শুধু এক কিশোরীর মৃত্য়ু হয়নি। মৃত্য়ু হয়েছে তাঁর মা-বাবার দেখা অজস্র স্বপ্নের। ছোট্ট মেয়েটাকে যারা নৃশংসভাবে শেষ করেছে, এখন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। বারুইপুরকাণ্ডে সবার দাবি এখন একটাই। দ্রুত সুবিচার এবং অপরাধীদের কঠোর শাস্তি। 

অন্যদিকে বারুইপুরকাণ্ডের পর খানে গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত DGP সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দেওয়ার জন্য় ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়ে তিনি বলেন, 'কারও এক শতাংশ শিথিলতা থাকলেও কঠিন ব্য়বস্থা নেওয়া হবে। বারুইপুরের নিহত নাবালিকার পরিবারের সঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারী। বীভৎসতার সাক্ষী হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। নাবালিকার ধর্ষণ-খুনে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে পরিবার। বড়সড় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায়। এই প্রেক্ষিতে বারুইপুরে গিয়ে, কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য় পুলিশের ভারপ্রাপ্ত DG সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দেওয়ার জন্য় ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget