এক্সপ্লোর

Road Accident: বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা, ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

রাস্তায় রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে যায় পুলিশ। কীভাবে দুর্ঘটনা ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্জের? এখনও ধোঁয়াশা রয়েছে। 

বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার গাড়ির ধাক্কায় মৃত্যু হল ট্রাফিক সার্জেন্টের (Traffic Sergent)। ডিউটি চলাকালীন তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্টের মৃত্যু হয় বলে খবর। রাস্তায় রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে যায় পুলিশ (Police)। কীভাবে দুর্ঘটনা ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিঞ্জের? এখনও ধোঁয়াশা রয়েছে। 

ট্রাফিক-ভঙ্গে জরিমানা বৃদ্ধির পরেও অবস্থার পরিবর্তন নেই। পরপর দুর্ঘটনা ঘটেই চলেছে। ডোরিনা ক্রসিং (Dorina Crossing), বিধাননগর (Bidhannagar), নিউটাউনে (Newtown) পরপর বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটে।  ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ দিন দাঁড়িয়ে থাকা সি-৮ বাসের পিছনে বেসরকারি বাসের ধাক্কা মারে আরেকটি বাস। সরকারি বাসের পিছনে আলমপুর-শাপুরজি রুটের বাসের সজোরে ধাক্কা লাগে। জানা গিয়েছে, একে ওপরের সঙ্গে রেষারেষি করতে গিয়ে বাসের ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি বিধাননগর কলেজের সামনে বাসের রেষারেষিতে দুর্ঘটনা ঘটে। ঘটনায়  গুরুতর আহত হন ৭ জন। করুণাময়ী-সিউড়ি বেসরকারি বাসের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ বাধে। বেপরোয়াভাবে সরকারি বাসকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসের পিছনে ধাক্কা মারে বেসরকারি বাস, এমনটাই দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। 

এই ঘটনার আগের দুপুরেই ডোরিনা ক্রসিংয়ের সামনে এলআইসি বিল্ডিং-এর বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে হন। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় বাসটি, দাবি যাত্রীদের। জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করে বিভৎস আওয়াজ করে চাকা ফেটে যায় এবং বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাবত বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাসটি। স্থানীয় হকাররা জানান, দুপুর ২.১০ নাগাদ ঘটনাটি ঘটে।

অন্যদিকে গত ১ ফেব্রুয়ারি গুড়াপের (Gurap) কাছে দুর্ঘটনায় পড়ে কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবীরের (Humayun Kabir) গাড়ি। মন্ত্রী না থাকলেও, গাড়িতে ছিলেন হুমায়ুন কবীরের (Humayun Kabir) স্ত্রী। আহত মন্ত্রীর স্ত্রী, গাড়ির চালক, নিরাপত্তা রক্ষী। ২ নম্বর জাতীয় গুড়াপের কাছে হঠাৎ গাড়িতে ধাক্কা মারে একটি লরি। ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, বড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছিল। সামান্য আহত হয়েছিলেন ৩ জন। 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget