এক্সপ্লোর

Election Commission: এখনও ৬০ লক্ষের উপরে নাম 'বিবেচনাধীন', আজই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

SIR EC Gyanesh Kumar Bengal Visit: রবিবার রাজ্য়ে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, দফায় দফায় বৈঠক

কলকাতা: রবিবার রাজ্য়ে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার থেকে ঠাসা কর্মসূচি রয়েছে তাদের। ২ দিন দফায় দফায় বৈঠক করবেন, মুখ্য়সচিব থেকে পুলিশসুপার, DM-দের সঙ্গে। আর এরইমধ্য়ে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। 

আরও পড়ুন, "বিবেচনাধীন" ভোটারদের কী হবে ? বড় বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

SIR-এর চূড়ান্ত তালিকা বেরনোর পর থেকেই সপ্তমে রাজ্য় রাজনীতি! প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে, শুক্রবার থেকে ধর্মতলায় ধর্না দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে রবিবার রাজ্য়ে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতেই পৌঁছে যাবেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, SIR পদ্ধতি, অন্য়তম স্বচ্ছ পদ্ধতি, যেটা, কারা যোগ্য় ভোটার, তা নিশ্চিত করে। যোগ্য়তার মধ্য়ে রয়েছে বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, ভারতের নাগরিক।
 
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। যার মধ্যে শুক্রবার পর্যন্ত ৭ লক্ষ ৭০ হাজার ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে, নির্বাচন কমিশন সূত্রে খবর। সূত্রের খবর, এরমধ্য়ে ৪ লক্ষ ৬৫ হাজারের নাম বৈধ এবং ৩ লক্ষ ৫ হাজার ভোটারের নাম বাদ যেতে পারে। শনিবার সন্ধে পর্যন্ত, সাড়ে ৮ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে খবর সূত্রের। 
  
সূত্রের খবর, সোমবার সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। এরপর, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে, IG, DIG রেঞ্জ, পুলিশ কমিশনার, পুলিশ সুপার... এবং, জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের বেঞ্চ। মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, পরশু (সোমবার) সকাল থেকে ২ দিন মিটিং চলবে। এখানে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কেমন আছে এখানে, সেটা মূল্যায়ণ করার জন্য, উপদেশ দেওয়ার জন্য মিটিং হবে। সূত্রের খবর, মঙ্গলবার, প্রথম দফায় CEO স্টেট পুলিশ নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে ভোট প্রস্তুতি নিয়ে রিভিউ-মিটিং করবেন নির্বাচন কমিশনের অফিসাররা। এরপর, রাজ্য়ের মুখ্য়সচিব, DG এবং অন্য়ান্য় আধিকারিকদের সঙ্গে মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি বৈঠক। 

এরইমধ্য়ে, দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণদাঁড়ি এলাকার, বেশ কয়েকজন বাসিন্দার নাম SIR-এর ফাইনাল লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে বলে দাবি। প্রতিবাদে, পুরসভায় জমায়েত করেন তাঁরা। দক্ষিণ দমদম পুরসভা ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর  পার্থ ভার্মা বলেন, আমার ওয়ার্ডে প্রায় ১৪২টা মানুষের নাম ডিলিট হয়ে গেছে। ২২৮ জনকে 'বিবেচনাধীন' রেখে দিয়েছে। সব মিলিয়ে ৩৭০ জন মানুষ ঝুলে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তির কাজ করছেন ৫০১ জুডিশিয়াল অফিসার। সেই কাজে যোগ দেবেন ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আসা আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার।শনিবার রাতের মধ্য়ে ১৯২ জন জুডিসিয়াল অফিসারের চলে আসার কথা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget