এক্সপ্লোর

Bayron Biswas: তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস

Bayron Biswas joined TMC: সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক।

কলকাতা: তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস। তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যে দলবদল।

প্রসঙ্গত, মাত্র কয়েকমাস আগেই শূন্য থেকে তুলে দলকে বিধানসভায় নিয়ে গিয়েছেন তিনি। বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন কংগ্রেসের বায়রন বিশ্বাস (Byron Biswas)। সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi Bypolls) ফল ঘোষণার ২০ দিন পর, শপথগ্রহণ করেছিলেন তিনি। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থী ছিলেন তিনি। তৃণমূলকে (TMC) হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন।

এদিন তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বায়রন। ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না, আমি বরাবরই তৃণমূলে ছিলাম’ দলবদলের পর মন্তব্য বায়রন বিশ্বাসের । জানা গিয়েছে, তিনি সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্যাম্প গিয়ে যোগদান করেন তৃণমূলের ক্যাম্পে। দুপুরে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। বায়রন তৃণমূলে যোগ দিয়ে আরও বলেন, তিনি যে জয়ী হয়েছেন তার পিছনে কংগ্রেসের কোনও অবদান ছিল না। তাঁর দাবি, তিনি তৃণমূল থেকে টিকিট নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু টিকিট পাননি বলেই কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন। কিন্তু জয়ে কংগ্রেসের কোনও অবদান নেই। 

তাহলে কংগ্রেস কেন ২০২১ সালে একটি আসনও পায়নি ? বায়রনের কাছে প্রশ্ন রাখা হয়, অধীর চৌধুরী তাঁকে পরোক্ষে অসৎ বলেছেন, এ বিষয়ে তাঁর কী মত ? বায়রনের জবাব, জবাব তো মানুষ দেবে। তাঁকে যদি আবারও ভোটে জিতে আসতে হয়, তাহলে তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে আরও বিপুল ভোটে জিতবেন।  

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন। কংগ্রেস-সিপিএম জোটে কাদের সুবিধা হয়েছে মানুষ দেখেছে। কংগ্রেস-সিপিএম জোটে বিজেপির লাভ হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপির হাত শক্তশালী করছে। বাংলায় তৃণমূলকে ভাঙতে চেয়েছে কংগ্রেস, তাতে কার হাত শক্ত হবে? রামধনু জোটের নির্যাস শূন্য। আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না, গড়ার খেলায় বিশ্বাস করি’। বাইরনের দলবদলের পর মন্তব্য অভিষেকের। 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

প্রসঙ্গত, সেবার শপথগ্রহণে দেরি হওয়া নিয়ে  এই তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলেছিলেন সেদিন বায়রন বিশ্বাস। তিনি বলেছিলেন,'আজ যদি তৃণমূলের বিধায়ক হতাম, পর দিনই শপথ হয়ে যেত।  সবকিছু চোখের সামনে ঘটছে। মানুষ সব দেখছেন। শাসকদল ইচ্ছা করে শপথগ্রহণে দেরি করাল।' যদিও ৩ মাসের মধ্যে আজ পট পরিবর্তন হল। তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। 

 

সেরা শিরোনাম

Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Nandigram Bypoll Election Result LIVE Updates: ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget