এক্সপ্লোর

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তী আসার আগেই বালুরঘাট শহরে উত্তেজনা, ছেঁড়া হল ফ্লেক্স

Mithun Chakraborty News: মিঠুন চক্রবর্তীকে সার্কিট হাউসে থাকতে না দেওয়া ও তাঁর ছবি দেওয়া ফ্লেক্স টাঙাতে না দেওয়ার অভিযোগ ওঠে। নাম জড়ায় তৃণমূলের।

মুন্না আগরওয়াল এবং করুণাময় সিংহ, বালুরঘাট, মালদা:  মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) আসার আগেই বালুরঘাট (Balurghat) শহরে উত্তেজনা। ছেঁড়া হল মিঠুন ও সুকান্ত মজুমদারের ছবি দেওয়া ফ্লেক্স। এদিন বালুরঘাটে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠান বানচাল করতেই তৃণমূল এ ধরনের ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে মিঠুন চক্রবর্তীকে সার্কিট হাউসে থাকতে না দেওয়া ও তাঁর ছবি দেওয়া ফ্লেক্স টাঙাতে না দেওয়ার অভিযোগ ওঠে। নাম জড়ায় তৃণমূলের। যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদল।                         

মিঠুন-তরজা

প্রসঙ্গত, মহালয়ার দিন বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজো উদ্বোধনের কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর। তার আগে, বালুরঘাটে সার্কিট হাউসে ঘর পেলেন না তিনি। বিজেপি বিরুদ্ধে ‘আমরা-ওরা’র অভিযোগ তুললেও, তা অস্বীকার করেছে তৃণমূল। সূত্রের খবর, মিঠুনের থাকার জন্য, গত মঙ্গলবার সংশ্লিষ্ট ক্লাবের তরফে জেলা প্রশাসনের কাছে সার্কিট হাউসের ঘর চেয়ে লিখিত আবেদন করা হয়।  শুক্রবার, রাতে প্রশাসনের তরফে ফোনে জানানো হয়, ঘর দেওয়া সম্ভব হচ্ছে না। তবে, কী কারণে ঘর দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করে বলা হয়নি বলে দাবি নিউটাউন ক্লাব কর্তৃপক্ষের। 

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "সার্কিট হাউস দেওয়ার সিদ্ধান্ত, শেষ মুহূর্তে জানানো হয়েছে, দেওয়া হবে না। আমি শুধু এ’টুকুই বলব, বিনাশকালে বুদ্ধিনাশ। মিঠুনদা তো শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব বলে মিঠুনদাকে যাঁরা ট্যাগ করতে চান, আমার মনে হয় তাঁরা বাংলা-বাঙালির কালচার, তাঁর প্রতি যে বাঙালির আবেগ সেটাকে হয়তো বোঝেন না বা হয়তো জানেন না।" 

আরও পড়ুন, বিভিন্ন ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে চলছে তর্পণ, মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু

পাল্টা মদন

অন্যদিকে, তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "বিজেপি ভাবছে সার্কিট হাউসের সবচেয়ে ভাল ঘর দাদাকে দেবে। মিঠুন অনেক পয়সা কামিয়েছেন। ডিস্কো-ডান্সার আর এখানে দেখাবেন না। অনেক নতুন ছেলে শিখে গেছে। সরকারি অফিসাররা কী ফুটপাতে থাকবে, ওনাকে ছেড়ে দিয়ে?" 

এদিকে, পুজোর আগে উত্তরবঙ্গ সফরে মিঠুন চক্রবর্তী। দক্ষিণ দিনাজপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে পুজো উদ্বোধন করবেন তিনি। এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে চড়ে মালদা টাউন স্টেশনে নামেন মিঠুন। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। এরপর বালুরঘাটের উদ্দেশে রওনা দেন তাঁরা। এদিন রাত ৮টা নাগাদ ফের মালদা হয়ে কলকাতায় ফেরার কথা মিঠুন চক্রবর্তীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget