এক্সপ্লোর

Beleghata Update: একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, বেলেঘাটাকাণ্ডে ফের জেল হেফাজতে রাজু

বেলেঘাটাকাণ্ডে রাজু নস্কর সহ ধৃত ৪ জনকে ২০ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত গত ফেব্রুয়ারি মাসে একটি প্যাণ্ডেল ভাঙচুরের ঘটনায় ধৃতদের ২৯ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আবির দত্ত, কলকাতা: বেলেঘাটা গুলিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা রাজু নস্করকে ২৯ মে পর্যন্ত হেফাজতে পেল বেলেঘাটা থানার পুলিশ। বেলেঘাটাকাণ্ডে ধৃত রাজু-সহ ৪ অভিযুক্তকে ২০ মে পর্যন্ত এবং গত ফেব্রুয়ারি মাসে একটি প্য়াণ্ডেল ভাঙচুরের ঘটনায় ২৯ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

ফের পুলিশ হেফাজতে বেলেঘাটায় সংঘর্ষের ঘটনায় ধৃত তৃণমূল নেতা রাজু নস্করসহ ৪ জন। ২৯ মে পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। বেলেঘাটাকাণ্ডে রাজু নস্কর সহ ধৃত ৪ জনকে ২০ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত গত ফেব্রুয়ারি মাসে একটি প্যাণ্ডেল ভাঙচুরের ঘটনায় ধৃতদের ২৯ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তের স্বার্থে দুটি মামলাতেই ধৃতদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে বৃহস্পতিবার আদালতে জানান সরকারি আইনজীবী। জামিনের আবেদন করেননি রাজু নস্করের আইনজীবী। তবে হেফাজতের মেয়াদ কমানোর আবেদন করেন তিনি। 

গত ৩০ এপ্রিল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ড। ভাঙচুর চালানো হয় শাসকদলের পার্টি অফিসে। গুলি চলে বলেও অভিযোগ। ঘটনার পরেই শাগরেদদের নিয়ে ওড়িশার গোপালপুরের বিলাসবহুল রিসর্টে গা ঢাকা দেন অভিযুক্ত তৃণমূল নেতা রাজু নস্কর। সেখানে হানা দিয়ে রাজু-সহ ৪ জনকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, অস্ত্র আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 

প্রেক্ষাপট: বেলেঘাটার ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দ্বন্দ্বটা ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের গোষ্ঠীর। যাতে নাম জড়িয়েছিল বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালেরও। এই ঘটনায় দলের একাংশের দিকে আঙুল তুলেছিলেন ধৃত রাজু নস্করের ছেলে স্বরাজ নস্কর। স্বরাজ উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক। ৩০ এপ্রিলের ঘটনার জন্য তিনি দায়ী করেছিলেন উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রণবীর সাহাকে। রণবীরকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এবার গ্রেফতার হন স্বরাজের বাবা, তৃণমূল নেতা রাজু নস্কর।

বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয় ২৮। ধৃত ৫ জনের মধ্যে চারজনই ধৃত তৃণমূল নেতা রাজু নস্করের অনুগামী বলে পরিচিত। ঘটনার দিন দুপক্ষের ৫০-৬০ জন উপস্থিত ছিল বলে আজ আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget