এক্সপ্লোর

Bengal SIR List: বেছে বেছে তৃণমূলের ভোটার...'শেষ দেখে ছাড়ব', বাঁকুড়ায় ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ যেতেই বিক্ষোভ!

Bengal SIR List: বাঁকুড়া থেকে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম যাওয়ায় এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, BJP নেতৃত্ব দ্বারা প্রভাবিত হয়ে কমিশন বেছে বেছে শাসকদলের ভোটারদের নাম বাদ দিয়েছে।

Bengal SIR List: আজ ২৮ ফেব্রুয়ারি, এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রকাশের দিন। গত কয়েকমাস এসআইআর নিয়ে চূড়ান্ত টানাপোড়েনের শিকার হয়েছেন মানুষ। আজ তারই 'ফাইনাল রেজাল্ট আউট'। আর সেই কথামতো, বাঁকুড়ায় (Bankura) ইতিমধ্যেই অফলাইনে প্রকাশিত হয়েছে এসআইআরের ফাইনাল লিস্ট। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়া থেকে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে। 

বাঁকুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে টাঙানো হয়েছে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা। বাঁকুড়া শহরের বাসিন্দারা তালিকা দেখার লক্ষ্যে ভিড় জমাতে শুরু করেছেন সেখানে। তাঁদের মধ্যে একজন বলেন, "আমি তালিকা দেখতেই এসেছিলাম। আমার নামের পাশে দেখাচ্ছে আন্ডার প্রসেস। আমি একজন সরকারি কর্মচারী ছিলাম। কিন্তু নামের পদবীর ভুলের জন্য এটা হয়েছে। অত্যন্ত উদ্বেগে রয়েছি। এখন অপেক্ষা করা ছাড়া আমার আর কোনও উপায় নেই।" জানা যাচ্ছে, ইনি পুলিশের প্রাক্তন এসআই (SI) পদে কর্মরত ছিলেন। 

এদিকে, বাঁকুড়া থেকে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম যাওয়ার ঘটনায় এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভে অংশগ্রহণকারী একজন বলেন, "২০২৪ সালে ভোট দিয়েছি। বরাবর ভোট দিয়ে আসছি, ২০২১ সালেও ভোট দিয়েছি। এবার কী হল, কী করে বলব!" বাঁকুড়া পুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব দে-র নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি (BJP) নেতৃত্ব দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচন কমিশন বেছে বেছে শাসকদলের ভোটারদের নাম বাদ দিয়েছে। রাজীব দে বলেন, "আমাদের সন্দেহ আজ সত্যি হল। আমাদের ওয়ার্ডে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। আমরা আন্দোলন চালিয়ে যাব।" 

প্রসঙ্গত, এসআইআরের আগে পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। খসড়া ভোটার তালিকায় (SIR Draft List) ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ এখন ভোটারের (Voter) সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। আজ যে তালিকা প্রকাশ পাচ্ছে, তাতে এই ৭ কোটি ৮ লক্ষের নামই থাকছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বের হবে, সেগুলি দিয়েই নির্বাচন হবে। 'ভোটার তালিকা প্রকাশের পর, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, সাপ্লিমেন্টারি ভোটার তালিকাও প্রকাশ করা হবে', শুক্রবার সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশনের আইনজীবী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget