এক্সপ্লোর

Belur Firing: বেলুড়ে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, রাতের অন্ধকারে হামলা দুষ্কৃতীদের

TMC Leader Attacked: এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। 

সুনীত হালদার, বেলুড়: হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতির গাড়িতে 'গুলি' চলল। পরিবারের সদস্যদের নিয়ে রাতে বাড়ি ফেরার পথে হামলা হয় বলে অভিযোগ। বেলুড়ে জিটি রোডের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ কৈলাস মিশ্রের। গাড়ির কাচে গুলি লেগেছে বলে জানিয়েছেন তিনি। রাস্তা অন্ধকার থাকায় কাউকে দেখা যায়নি বলে দাবি তাঁর। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। (Belur Firing)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এই ঘটনা ঘটে। কালীঘাটে পুজো দিয়ে রাতে পরিবারকে নিয়ে লিলুয়ার বাড়িতে ফিরছিলেন কৈলাস। সেই সময় পিছন দিক থেকে গাড়িতে গুলি চলে। গুলি লাগে গাড়ির কাচে। গাড়িতে নিজের নিরাপত্তারক্ষী ছাড়াও পরিবারের লোকজন ছিলেন। গুলি চলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। (TMC Leader Attacked)

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কৈলাসের অভিযোগ, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে তাঁর গাড়িতে। তাঁকে শেষ করে দেওয়াই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। কে বা কারা গুলি চালাল, কোন উদ্দেশে গুলি চালানো হয়, রাজনৈতিক কারণ না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। 

শুধু বেলুড়েই নয়, বুধবার গুলি চলার ঘটনা সামনে আসে নদিয়ার কালীগঞ্জের পালিতবেগিয়া এলাকা থেকেও। সেখানে তৃণমূল-সিপিএম সংঘর্ষে গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন এক সিপিএম কর্মী। তাঁর হাতে গুলি লাগে। আহত বাম কর্মীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা হয় তাঁর। ঘটনায় অভিযোগের আঙুল কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শামিম আহমেদের দলবলের দিকে।

ঘটনাস্থলে কালীগঞ্জ থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সিপিএমের বিবাদ। এই নিয়ে গন্ডগোলের মধ্যেই গতকাল রাত ৯টা নাগাদ গুলি চলে বলে অভিযোগ। তৃণমূল ও সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

একদিনে এই জোড়া গুলি চলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। দুই ঘটনাতেই তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন: Minakshi Mukherjee: মীনাক্ষীকে তলব করল CBI, আজ সিজিও কমপ্লেক্সে যাবেন DYFI নেত্রী

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget