এক্সপ্লোর

Bengal Budget 2026: অন্তর্বর্তী বাজেটে একগুচ্ছ উপহার ! "লক্ষ্মীর ভাণ্ডার" নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

Mamata On Bengal Budget 2026: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কলকাতা:  অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের ! ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা করে এবং এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। রয়েছে আরও একাধিক সুযোগ সুবিধা।

আরও পড়ুন, মাসে ১৫০০ টাকা করে, এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের ! কারা এই টাকা পাবেন ? রইল বিস্তারিত

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা যে বাজেট প্রভেশন রেখেছি, মনে করি বাংলার মানুষের গর্ব করা উচিত।আমরা ২ লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই। এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেওয়া হয়নি। পরপর ৫ বছর ১০০ দিনের কাজে আমরা প্রথম হয়েছিলাম।গ্রামীণ আবাসিক যোজনা যেটা সেটাতেও পরপর ৫ বছর প্রথম হয়েছিলাম। গ্রামীণ রাস্তার টাকাও পরপর ৫ বছর বন্ধ। শিক্ষাক্ষেত্রেও টাকা বাড়ায়নি। আমরা আমাদের সাধ্যমতো করছি। ইলেকশন ইয়ার আসছে বলে বলছি সেটা নয়। আমরা যেটা বলি, সেটা চালু করে দিই। প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, সেটা করেছি।" তিনি বলেন, "ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ করে বাড়তি টাকা পেয়ে যাবেন। সিভিক গ্রিন পুলিশ ICDS আশাকর্মী থেকে শুরু করে প্যারাটিচার এগুলোকেও যুক্ত করা হয়েছে। আশাকর্মীদের মাতৃকালীন ছুটি পাওয়া উচিত। আশাকর্মীরা মাইনে হিসেবে যেটা পায় সেটাকে বাড়িয়েছি। ডেলিভারি বয়দের কোনও সামাজিক সুরক্ষা নেই। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে। আমরা পোর্টাল করব, বলব সেখানে অ্যাপ্লাই করতে।"

 এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। ১৫ অগাস্ট থেকে দেওয়া হবে বেকার ভাতা, সিদ্ধান্ত রাজ্যের। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪১ বছর বয়সীরা পাবেন ভাতা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত, মাসে ১৫০০ টাকা করে মিলবে বেকার ভাতা। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা। এই প্রকল্পের নাম 'বাংলার যুব সাথী', বরাদ্দ ৫০০০ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি মহিলারা মাসে পাবেন ১৭০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের আরও ৪% ডিএ দেওয়ার সিদ্ধান্ত। ১ এপ্রিল থেকে মিলবে বর্ধিত ডিএ
অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget