এক্সপ্লোর

Jojo News: খেলনা বুলেট খেয়ে ফেলেছিল জোজো-পুত্র! কেমন আছে এখন?

Jojo News Entertainment : খেলা করার সময় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল আদিত্য। খাবার সময় সে নাকি গিলে ফেলে তারই খেলনা বন্দুকের একটি বুলেট

কলকাতা: হঠাৎ বিপত্তি। দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল সঙ্গীতশিল্পী জোজোর পুত্রসন্তান আদিত্য জে মুখোপাধ্যায়। ছোট্ট আদিত্য সদ্যই খেলতে খেলতে একটা বিপত্তি ঘটিয়েছিল। এখন কেমন আছে ছোট্ট আদিত্য? ঠিক কী হয়েছিল তাঁর? 

খেলা করার সময় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল আদিত্য। খাবার সময় সে নাকি গিলে ফেলে তারই খেলনা বন্দুকের একটি বুলেট। ভাগ্য ভাল, বিষয়টা খুব তাড়াতাড়িই বুঝতে পারেন জোজো।  সঙ্গে সঙ্গে ছোট্ট আদিত্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ওষুধ দিয়ে বুলেট বের করার চেষ্টা করেও লাভ হয়নি। শেষমেষ বমি করার পরে বেরিয়ে আসে সেই বুলেট। এরপরে জোজো ছেলের একটি ছবি দিয়ে জানিয়েছিলেন, ছেলে ভালই রয়েছে। বর্তমানে বিশ্রাম নিচ্ছে। প্রত্যেকেই তাঁর ছেলের সুস্থতা কামনা করেছিলেন।

বর্তমানে কেমন আছে জোজো-পুত্র? এবিপি লাইভকে জোজো বলছেন, 'আদিত্য ভাল আছে এখন। ভাগ্যিস আমি সেই দিনটা কলকাতায় ছিলাম। সঙ্গে সঙ্গে আদিত্যকে নিয়ে যেতে পেরেছিলাম হাসপাতালে। আমার তো অনেক সময়ে মেদিনীপুর বা ওইসব দিকেও শো থাকে। তেমন হলে কী যে হত। আসলে এই বয়সটা খুব ভয়ের। সবসময়ে চোখে চোখে রাখতে হয়। খুব বড় একটা বিপদ থেকে ও বেঁচে গেল।'

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার দিন আদিত্যর ছবি পোস্ট করে জোজো লিখেছেন, 'তিনি উঠেছেন ঘুম থেকে। এখন অনেকটা ভাল রয়েছেন। গতকাল রাতের খাবারের সঙ্গে খেলনা বন্দুকের বুলেট খেয়েছিলেন লুকিয়ে। হাসপাতালে গিয়ে, বমির সঙ্গে বের করে দিয়ে এখন একটু স্বস্তি পেয়েছেন।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট পড়ে অনেকেই শিউরে উঠেছেন। অনেকেই আবার খুদের সুস্থতা কামনা করেছেন। একজন নতুন মা আবার প্রশ্ন করেছেন, 'আপনি কীভাবে বুঝলেন ও এটা খেয়ে ফেলেছে? আমার নিজেরও সন্তান রয়েছে ছোট্ট। আমিও সবসময়ে ভয়ে থাকি ও আমার অজান্তে কিছু না মুখে দিয়ে ফেলে'? উত্তরে জোজো জানান, ছেলে বমি করবার পরেই তিনি জানতে পেরেছেন গোটা বিষয়টা। 

জোজোর এক ২৫ বছরের কন্যাসন্তান রয়েছে। কিন্তু তাঁর খুব ইচ্ছা ছিল এক সন্তানকে দত্তক দেওয়ার। বর্তমানে চিকিৎসার অগ্রগতির যুগে যে কেউ মা হতে পারে। কিন্তু জোজো চেয়েছিলেন সন্তান দত্তক নিতেই। সেই কারণেই তিনি দত্তক নেন ছোট্ট আদিকে। এর আগে একবার গায়ের রঙ নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল জোজো পুত্রকে। সেই সময়ে ঢাল হয়ে রুখে দাঁড়িয়েছিল জোজো। সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিয়ে নেটিজেনদের তুলধোনা করেছিলেন তিনি।

আরও পড়ুন: December Release: টলিউড থেকে বলিউড, বড়পর্দা থেকে ওটিটি.. ডিসেম্বরের ছুটিতে দেখে নিতে পারেন কী কী সিনেমা, ওয়েব সিরিজ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget