এক্সপ্লোর

Cash on Delivery: প্রেমে বিচ্ছেদ ! প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০ ক্যাশ-অন-ডেলিভারির পার্সেল পাঠিয়ে হেনস্থা, নদিয়া থেকে গ্রেফতার প্রেমিক

Cash on Delivery Parcels: কয়েকদিন আগেই লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের হয়। এক তরুণী অভিযোগ করেন অনলাইনে শপিং করিয়ে কোনো এক ব্যক্তি তার অফিসে দিনের পর দিন অনলাইন শপিংয়ের অর্ডার পাঠিয়ে যাচ্ছেন।

রঞ্জিত সাউ: প্রেমিকার সঙ্গে ব্রেকআপ! আর এই ব্রেকআপের কারণে প্রতিশোধ নিতে প্রেমিকাকে বিরক্ত করার জন্য অনলাইনে ভুয়ো অ্যাকাউন্ট খুলে শপিং করে প্রেমিকার অফিসে পাঠানোর অভিযোগ (Cash-on Delivery) এবং সেই সমস্ত পার্সেল ছিল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা। অর্থাৎ প্রেমিকাকেই সেই টাকা দিতে হবে। একদিন-দু'দিন নয়, ৪ মাসের মধ্যে ৩০০ পার্সেল পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এভাবে সেই তরুণীকে দিনের পর দিন হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ দায়ের হয়েছে লেকটাউন থানায়।

কয়েকদিন আগেই লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের হয়, এক তরুণী অভিযোগ করেন অনলাইনে শপিং করিয়ে কোনো এক ব্যক্তি তার অফিসে দিনের পর দিন অনলাইন শপিংয়ের অর্ডার পাঠিয়ে যাচ্ছেন এবং সেই টাকা ক্যাশ অন ডেলিভারির কারণে তরুণীকেই দিতে হচ্ছে। প্রথমে তরুণীর সন্দেহ হয় তাঁর প্রাক্তন প্রেমিককে। তাঁকে তিনি জিজ্ঞাসা করেন যে এরকম ঘটনা তিনিই (Cash-on Delivery) ঘটাচ্ছেন কিনা, উত্তরে সেই প্রেমিক এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে যান। এরপরেও দিনের পর দিন একই রকম ভাবে অনলাইনে অর্ডার করে তরুণীর অফিসের ঠিকানায় অর্ডারের জিনিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছিল। শেষমেষ লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন সেই তরুণী।

পুলিশ তদন্তে নামে এই অভিযোগের ভিত্তিতে। যে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল অনলাইনে এই অর্ডার করার জন্য, সেই সূত্র ধরেই দেখা যায় সুমন সিকদার নামে এক নদিয়ার বাসিন্দা এই ঘটনা ঘটাচ্ছেন। এরপরই নদিয়ার রানাঘাট থেকে সুমন সিকদার নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সুমনের প্রাক্তন প্রেমিকা ছিলেন ঐ তরুণী। কিছুদিন আগে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তারপরেই তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। সুমন পুলিশকে আরও জানান, যখন তাঁর সঙ্গে এই তরুণীর সম্পর্ক ছিল, বিভিন্ন সময়ে এই তরুণী অনলাইনে শপিং করতেন এবং সেই টাকা সুমনকে দিতে হত। হঠাৎ তাদের মধ্যে ঝামেলা হয় এবং তারপরেই ব্রেকআপ হয়ে যায়। তারপর থেকে তরুণী কোনওভাবেই যোগাযোগ রাখছিলেন না সুমনের সঙ্গে। সেই কারণেই তাঁকে এভাবে হেনস্থা করেছেন সুমন, স্পষ্ট স্বীকার করেন তিনি। পুলিশ সুমনকে গ্রেফতার করলেও পরবর্তী ক্ষেত্রে বিধাননগর আদালতে তাঁকে পেশ করা হলে তরুণীর সঙ্গে এই বিষয়টি তিনি মিটিয়ে নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget