এক্সপ্লোর

West Midnapore News: 'মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে..', দিলীপদের কর্মসূচির আগেই গ্রেফতার রাজ্যের ৫ BJP নেতা

5 BJP Leader Arrested: রাজ্যে অন্যায় অত্যাচার ও মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। এরই প্রতিবাদে আজ জেলা, পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার। কিন্তু তার আগেই...

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে,  একের পর এক দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের শাসকদলের হেভিওয়েটরা। এদিকে এহেন সময়ে বিজেপির পাঁচ নেতাকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার পুলিশ। মূলত আজ জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার (BJP)। তার ঠিক আগেই ঠিক কী কারণে গ্রেফতার হলেন যুব মোর্চার জেলার সেক্রেটারি-সহ গ্রেফতার ৫?

অভিযোগ, রাজ্যে অন্যায় অত্যাচার ও মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। এরই প্রতিবাদে আজ জেলা, পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপি যুব মোর্চার। আর তার নেতৃত্ব দেবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। মূলত, গতকাল যখন মাইকিং প্রচার চলছিল বিজেপির তরফে তখনই কেশিয়াড়ি থানার পুলিশ বিজেপির এই মাইকিং প্রচারের গাড়িকে আটকায়। তাঁদের পারমিশনের কপি দেখতে চায় পুলিশ। তখন পারমিশন কপি না দেখাতে পারায় তাঁদেরকে আটক করে গাড়ি-সহ নিয়ে আসা হয়। এবং প্রচার গাড়িতে থাকা পাঁচ জনকে পুলিশ এর রাতেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এবং আজ তাদের খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বিজেপির এই মাইকিং প্রচার নিয়ে কোনও বৈধ অনুমতি না থাকার কারণেই প্রচার গাড়ি-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।  জেলার যুব মন্ডলের সেক্রেটারি সৃজন ঘোষ। কেশিয়াড়ি মন্ডল ফোর এর যুব মোর্চার সভাপতি কল্যাণ সুন্দর পাল। মন্ডলের সহ-সভাপতি দুলাল দাস। কেশিয়াড়ি মন্ডলের সেক্রেটারি প্রদীপ পাত্র -সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, বাংলা থেকে বিহারের পথে রাহুলের 'ন্যায়যাত্রা', কী বার্তা রাহুলের ?

প্রসঙ্গত, রাজ্যের একের পর এক মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। নিয়োগ দুর্নীতি মামলা তো আছেই, সঙ্গে রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে তথৈবচ অবস্থা একাধিক জেলার শীর্ষস্থানীয় নেতাদের। পরবর্তী আরও কী পদক্ষেপ নেওয়া হবে, সেগুলি কেউ খোলা মঞ্চে খোলসা না করলেও, শাসকদলের সব নেতা জেলে যাবে, এমন হুঁশিয়ারি বহুবার বলতে শোনা গিয়েছে। আর যা ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। তার উপর নয়া সংযোজন সন্দেশখালিকাণ্ড। যেখানে ইডি অভিযান হতেই চলে হামলা, ছাড় পায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে সংবাদ মাধ্যম। যদিও অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। এমন এক পরিস্থিতিতে গ্রেফতার হলেন ৫ বিজেপি নেতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Abhishek Banerjee Party Office: অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget