এক্সপ্লোর

Bengal Recruitment Scam: ৯ বছর পরেও মেলেনি চাকরি, রাস্তায় শুয়ে বিক্ষোভ

Upper Primary Job: প্রবল গরমে বিক্ষোভ দেখাতে দিয়ে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রায় ১ দশক আগে। কিন্তু তারপর বিভিন্ন ধাপ পেরিয়েও এখনও চাকরি পাননি কেউ। তারই প্রতিবাদে পথে নামলেন ২০১৪ সালের উচ্চ প্রাথমিক টেটের চাকরিপ্রার্থীরা। প্রবল গরমে বিক্ষোভ দেখাতে দিয়ে অসুস্থও হয়ে পড়েন কয়েকজন। 

পঞ্চায়েত ভোটের আবহেই ফের শহরের রাস্তায় চাকরি আন্দোলন। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের পথে নেমে প্রতিবাদ করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে, রাস্তায় হামাগুড়ি দিয়ে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। এরা সকলেই ২০১৪ আপার প্রাইমারি টেটের চাকরিপ্রার্থীরা। গরমে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী। 

২০১৪ সালের ৩০ জানুয়ারি আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০১৫ সালের ১৬ আগস্ট পরীক্ষা নেওয়া হয়। তার পরের বছর ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে ২০১৯ সালে ইন্টারভিউয়ের পর মেধা তালিকা প্রকাশ হলেও পরের বছরই হাইকোর্টের নির্দেশে তা বাতিল করে দেওয়া হয়। তার দুই বছর পরে ফের ইন্টারভিউ হয়। কিন্তু তারপরেও মেধাতালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।

সোমবার মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে হাইকোর্ট পর্যন্ত মিছিলের ডাক দেন আপার প্রাইমারি টেটের চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।রানি রাসমণি রোডে মিছিল আটকায় পুলিশ। প্রচণ্ড গরমে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। ২৯১ দিন ধরে মাতঙ্গিনী মূর্তির সামনে অবস্থানে বসে রয়েছেন ২০১৪-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। ৯ বছরের অপেক্ষা শেষ হবে কবে? কবে মিলবে হকের চাকরি? অপেক্ষায় চাকরিপ্রার্থীরা।

যখন কলকাতায় চাকরির দাবিতে আন্দোলন চলছে। সেদিনই বীরভূমে দলীয় সভায় ফোন-বার্তায় চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এর আগেও একাধিকবার চাকরির আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আপার প্রাইমারি নয়, এসএসসি-সহ আরও একাধিক চাকরি ক্ষেত্রে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। নিয়োগ নিয়ে যখন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে, একাধিক নেতা-বিধায়ক গ্রেফতার হয়েছেন। তখনই আর একদিকে দীর্ঘদিন ধরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। গ্রীষ্ম-বর্ষা-শীত, সব সময়েই রাস্তায় দিন কাটছে চাকরিপ্রার্থীদের। এই পরিস্থিতিতে কবে চাকরি মিলবে তা নিয়েই এখন দিন গুনছেন তাঁরা।

আরও পড়ুন: মঙ্গলে মিলল ডোনাটের মতো আজব দেখতে পাথর! কারা রেখে গেল, ধরা পড়ল ক্যামেরায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
Sikkim Tunnel Accident: সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়, একদিকে অতিবৃষ্টির জেরে ধস, অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা
সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়, একদিকে অতিবৃষ্টির জেরে ধস, অন্যদিকে বিষাক্ত মিথেন গ্যাস লিকের আশঙ্কা, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা
Mamata Banerjee : 'বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল', হঠাৎ কেন এই মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ?
'বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল', হঠাৎ কেন এই মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ?
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২১.০৭.২০২৬)। INDI-জোটকে আহ্বান মমতার।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!
Mamata Banerjee : 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন,' INDI-জোটকে আহ্বান জানালেন মমতা
Mamata Banerjee: 'গ্রেফতার হলে জেলের ভাত খান', একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget