এক্সপ্লোর

Bengal SIR Row: '.. মাইক্রো অবজার্ভারের সই জাল করা হয়েছে' ! SIR শুনানির শেষ দিনে গুরুতর অভিযোগ শুভেন্দুর

Suvendu On Bengal SIR Hearing: এবার SIR শুনানির শেষ দিনে মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: নির্বাচন কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজার্ভার নিয়ে, গত বুধবার সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুধু ৮ হাজার ৩০০ মাইক্রো অবজার্ভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজার্ভার নিয়োগ করেছে। যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে AI দিয়ে মাইক্রো অবজার্ভাররা সব নাম ডিলিট করতে পারে। এবার SIR শুনানির শেষ দিনে সেই মাইক্রো অবজার্ভারদের সই জাল করার মতো মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।  

আরও পড়ুন, হুমায়ুনের পর এবার MIM-র হাত ধরতে চায় সিপিএম ?

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, CEO-র কাছে আমি অভিযোগ করেছি, উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নম্বরও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজার্ভারের সই জাল করা হয়েছে। তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর হচ্ছে ২৩৭, ২৩৮,  ২৪৮। যদিও এ নিয়ে এখনও নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওরা বুঝতে পারছে বিজেপি গো-হারা হারতে চলেছে। সেই কারণে একটা অক্ষম ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এইসব কথাগুলো বেরোচ্ছে। যতই কর হামলা, আবার জিতবে বাংলা। বিজেপিও বুঝে গেছে আবার হাতছাড়া বাংলা। 

SIR প্রক্রিয়ার শুরু থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল!সভা-সমিতি-মিছিল-সরকারি মঞ্চ, থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর। এমনকী SIR বিরোধিতাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে রাজ্যের শাসকদল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই অবস্থায় রাজ্যের তৃণমূল সরকার-সহ আমলাতন্ত্রের বিরুদ্ধে নিয়মবহির্ভূত কাজের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনও নির্দেশিকা, এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না। কোনও রাজ্যে যায় না, নিয়মে নেই। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা অন্যদের। এখানে একমাত্র রাজ্য যেখানে মেরুদণ্ডহীন প্রশাসন এবং ভীত, আতঙ্কিত এবং দাসত্ব স্বীকার করে নেওয়া আমলাতন্ত্র, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছেন। 
 
SIR আবহে গত নভেম্বর মাসে CEO দফতরের বাইরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুনধুমার বাঁধে। সারা রাত সেখানে বসে থাকেন BLO অধিকার রক্ষা মঞ্চের সদস্য়রা। এরপরই CEO দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রয়েছে এন এস রোডের বামার লরি বিল্ডিংয়ে। রাজ্য়ে এসে সম্প্রতি শিপিং কর্পোরেশনের বিল্ডিং ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী! শীঘ্রই সেখানে চলে যাচ্ছে CEO দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget