এক্সপ্লোর

Bengal SIR Row: SIR-এর পর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে বাদ পড়তে পারে ৫৫ লক্ষেরও বেশি নাম !

Bengal SIR Row: SIR-এর পর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে বাদ পড়তে পারে ৫৫ লক্ষেরও বেশি নাম ! এখনও পর্যন্ত জমা পড়েনি ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১টি এনুমারেশন ফর্ম

কলকাতা: SIR-এর পর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে বাদ পড়তে পারে ৫৫ লক্ষেরও বেশি নাম। এখনও পর্যন্ত জমা পড়েনি ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১টি এনুমারেশন ফর্ম।তথ্য-পরিসংখ্যান দিয়ে জানাল নির্বাচন কমিশন । 

আরও পড়ুন, দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর ৫ মাসের বেশি জেলে কাটিয়েছেন, অবশেষে ভারতে ফিরলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি

এখনও পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯, জানাল কমিশন

এখনও পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৭১ হাজার ২৩৯, জানাল কমিশন। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮ হাজার ২৩৩, ডাবল এন্ট্রি ১ লক্ষ ২৬ হাজার ৩২৯। পশ্চিমবঙ্গে খোঁজ মেলেনি ১০ লক্ষ ১৫ হাজার ১২২ জন ভোটারের। অন্যান্য ৩৮ হাজার ৬১৮ জন, জানাল নির্বাচন কমিশন। প্রসঙ্গত কোনও যোগ্য নাগরিক যেন বাদ না পড়েন, আর কোনও অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় থেকে না যান। এটা নিশ্চিত করতেই SIR হচ্ছে। নির্ভুল, জালিয়াতিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই SIR-এর লক্ষ্য। কিন্তু, নির্বাচন কমিশনের এই উদ্যোগ কি দিনে দিনে রাজনীতির খেলায় পরিণত হচ্ছে? এই প্রশ্ন উঠছে কারণ, শুভেন্দু অধিকারী বলছেন, ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বর, এই তিন দিনে রাতারাতি ১ কোটি ২৫ লক্ষ নাম এন্ট্রি করা হয়েছে। আর ফিরহাদ হাকিম বলছেন, 'ব্লক কে ব্লক উধাও হয়ে গেছে, ইলেকশন কমিশন এখন ম্যাজিশিয়ান হয়ে গেছে। বাড়ি সমেত ভ্যানিশ করে দিচ্ছে।'...নাম ঢোকানো, বা বাদ দেওয়া নিয়ে এই রাজনীতি কেন? প্রশ্ন উঠেছে।

দু-হাজার দুই সালে আমাদের দেশে সপ্তম এবং শেষ SIR হয়েছিল, তাতে পশ্চিমবঙ্গের ভোটার কমেছিল উনসত্তর লক্ষ

দু-হাজার দুই সালে আমাদের দেশে সপ্তম এবং শেষ SIR হয়েছিল। SIR-এর প্রক্রিয়ায়, দুহাজার দু'সালের চৌঠা ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এরাজ্যের খসড়া ভোটার তালিকা। তাতে পশ্চিমবঙ্গের ভোটার কমেছিল উনসত্তর লক্ষ। পঞ্চাশ লক্ষ ভোটারকে তাঁদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, হয় ভুয়ো নাম ছিল, নয়তো তাঁরা স্থানান্তরিত হয়েছিলেন। আর উনিশ লক্ষ ভোটার মারা গেছিলেন।  শেষপর্যন্ত, SIR-এর চূড়ান্ত পর্যায়ে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল চার কোটি আটান্ন লক্ষ। সংশোধনের আগে যে সংখ্যাটা ছিল, চার কোটি বিরাশি লক্ষ। অর্থাৎ বাদ পড়েছিল চব্বিশ লক্ষ। সেটাকে স্বাগত জানিয়েছিল তৃণমূল। তাহলে আজ কেন এই পরিবর্তন? প্রশ্ন উঠেছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget