এক্সপ্লোর

Bengal SIR Row : 'কেউ নাগরিকত্বের নামে কোনও ফর্ম পূরণ করতে বললে..', কী পরামর্শ বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর সুমিত সাহার ?

West Bengal Voter List Revision : SIR-এর সঙ্গে NRC-কে জড়িয়ে ফের ভয় দেখানোর কৌশল শাসক নেতার বলে অভিযোগ।

কলকাতা: INTTUC নেতার পর এবার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর। SIR-এর সঙ্গে NRC-কে জড়িয়ে ফের ভয় দেখানোর কৌশল শাসক নেতার বলে অভিযোগ। 'নাগরিকত্ব দেওয়ার নাম করে আসলে নাগরিকত্ব কাড়ার চেষ্টা চলছে', ওয়ার্ডের বাসিন্দাদের জানালেন বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অত্য়ন্ত দেখে শুনে ফিল আপ করার পরামর্শ কাউন্সিলর সুমিত সাহার। 'কেউ নাগরিকত্বের নামে কোনও ফর্ম পূরণ করতে বললে, সেটা যেন তাঁরা না করেন', পরামর্শ বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর সুমিত সাহার।

আরও পড়ুন, 'কারও নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে..' ! SIR নিয়ে BLO-দের হুমকি তৃণমূল নেতার

SIR-আবহে সম্প্রতি বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল INTTUC নেতাকে। 'ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অঞ্চলের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিতে হবে। লোকের রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ। সেইসঙ্গে BLO-দের পিছনেও লাগতে হবে', বামনগাছিতে রক্তদান শিবির অনুষ্ঠানে মহিলা সদস্যদের নির্দেশ INTTUC সভাপতি তাপস দাশগুপ্তর। 

হচ্ছে SIR. আর প্রসঙ্গ উঠে আসছে NRC-র। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুমকি-হুঁশিয়ারি। তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেছে কেউ লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন,কেউ রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছেন, কেউ আবার বিএলও-দের কে বেঁধে রাখার দাওয়াই দিচ্ছেন। সম্প্রতি আরও একধাপ এগিয়ে ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আরেক তৃণমূল নেতা। হরিণঘাটা পুরসভা পুরপ্রধান  দেবাশিস বোস বলেন, ভেঙেচুরে গুঁড়িয়ে দেব কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে। আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। NRC-র মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কীভাবে অত্যাচার, তাদের ক্রীতদাস করা হচ্ছে।  এই SIR-এর মধ্যে দিয়ে যদি মানুষকে NRC-র দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য প্রবল লড়াই তৃণমূল কংগ্রেস করবে।

অপরদিকে, SIR আতঙ্কে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠতেই এবার সোশাল মিডিয়ায় সরব তৃণমূল কংগ্রেস। সোশ্যাল পোস্টে লেখা হয়েছে, 'বিজেপির ভয় ও ঘৃণার রাজনীতির কারণে আরও একটি মূল্যবান প্রাণ হারাতে হল। পানিহাটির ৫৭ বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন। তাঁর সুইসাইড নোটে NRC-কে দায়ী করেছেন। দিনহাটায় এক বৃদ্ধ SIR প্রক্রিয়ায় হয়রানির আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন। পশ্চিম মেদিনীপুরের কোতয়ালির ৯৫ বছরের ক্ষিতীশ মজুমদার। যিনি ইলামবাজারে তাঁর মেয়ের সঙ্গে থাকতেন, তিনি নিজের জীবন শেষ করেছেন। এবার জামালপুরের নবগ্রামের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা SIR আতঙ্কে প্রাণ হারালেন। আতঙ্কিত করতে ও উচ্ছেদের উদ্দেশে তৈরি এটা এমন একটা প্রক্রিয়া। যার বিনিময়ে মানুষকে মূল্য চোকাতে হচ্ছে। SIR হল একটা ভয় দেখানোর অস্ত্র, যা আমাদের জনগণকে হতাশায় ঠেলে দেয়। তাঁদের নাগরিকত্ব ও অধিকার নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget