এক্সপ্লোর

Bengal SIR Row: 'কারও নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে..' ! SIR নিয়ে BLO-দের হুমকি তৃণমূল নেতার

Birbhum TMC Leader On Bengal SIR Row বীরভূমের সিউড়িতে SIR নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে BLO-দের হুমকি তৃণমূল নেতার।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: SIR নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে BLO-দের হুমকি তৃণমূল নেতার। কারও নাম বাদ গেলে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, হুঁশিয়ারি তৃণমূল নেতা পবিত্র দাসের। 

আরও পড়ুন, আজ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ

SIR নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে BLO-দের হুমকি তৃণমূল নেতার

বীরভূমের সিউড়িতে SIR নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে BLO-দের হুমকি তৃণমূল নেতার।BLO-দের নাম, ফোন নম্বরও লিখে রাখতে বলেন তিনি। 'BLO যেই হোক, তিনি কিন্তু আমাদের থেকে ছাড় পাবেন না।'বিজেপির কটাক্ষ, এটাই তৃণমূলের সংস্কৃতি। ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারের নাম যাতে বাদ না দেওয়া হয়, তাই এই বার্তা, সাফাই তৃণমূল নেতৃত্বের।

পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুমকি-হুঁশিয়ারি

হচ্ছে SIR. আর প্রসঙ্গ উঠে আসছে NRC-র। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুমকি-হুঁশিয়ারি। তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেছে কেউ লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন,কেউ রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছেন, কেউ আবার বিএলও-দের কে বেঁধে রাখার দাওয়াই দিচ্ছেন। সম্প্রতি আরও একধাপ এগিয়ে ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আরেক তৃণমূল নেতা।

'ভেঙেচুরে গুঁড়িয়ে দেব কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়'

হরিণঘাটা পুরসভা পুরপ্রধান  দেবাশিস বোস বলেন, ভেঙেচুরে গুঁড়িয়ে দেব কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে। আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। NRC-র মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কীভাবে অত্যাচার, তাদের ক্রীতদাস করা হচ্ছে।  এই SIR-এর মধ্যে দিয়ে যদি মানুষকে NRC-র দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য প্রবল লড়াই তৃণমূল কংগ্রেস করবে।

নির্বাচন কমিশনের উদ্দেশে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি

সম্প্রতি এবার নির্বাচন কমিশনের উদ্দেশে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারির কথা শোনা গিয়েছিল বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের গলায়। বাসন্তী তৃণমূল বিধায়ক   শ্যামল মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয়, আমাদের লোকাল নেতৃত্ব, বুথস্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে। আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখব। বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব, যে আগে তাদের পরিচয়, তবে আমাদের পরিচয়। অন্যদিকে, প্রধানমন্ত্রী যখন অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দেন তখন রানাঘাটের বিজেপি সাংসদ আবার কয়েক ধাপ এগিয়ে বলেন, আমরা কথা দিচ্ছি, যে, এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখব না।

 

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget