এক্সপ্লোর

Dilip On Mamata: 'কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে..' ! কামব্যাক সভাতে পুরনো ফর্মে দিলীপ, তীব্র আক্রমণ মমতাকে

Dilip Attacks Mamata: কামব্যাক সভায় পুরনো ফর্মে  দিলীপ, জোর নিশানা মমতাকে, কী বললেন ?

কলকাতা : সদ্য বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পরেই পুরনো ফর্মে  দিলীপ ঘোষ। ছাব্বিশের নির্বাচনের বছরে, তাঁকে অনেক বেশি করে মিছিলে-সভায় দেখতে পাওয়া যায়, এখবর বিজেপি সূত্রে আগেই প্রকাশ্যে এসেছে। 'মেদিনীপুর থেকে সরানোর পরিণাম সবাইকে ভুগতে হয়েছে', একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। পছন্দের বিধানসভা কেন্দ্র যে খড়গপুর, কোনও রাখঢাক করেননি। গতবছর দীঘার জগন্নাথ মন্দিরে মমতার আমন্ত্রণে সাড়া দেওয়া নিয়ে যাও বা বিতর্ক মোড় নিয়েছিল, জল্পনার সবটুকুই শমীকের সঙ্গে দেখা করে যবনিকা টেনেছিলেন। আর এবার আরও একধাপ এগিয়ে কামসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বললেন, 'কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছে নন্দীগ্রাম।'

আরও পড়ুন, 'যার হাত ধরে সমৃদ্ধ দেশ, সেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকেই SIR-এর নোটিস..' ! কমিশনকে আক্রমণ অভিষেকের

  সম্প্রতি প্রায় সব হেভিওয়েট কেন্দ্র ধরে ধরেই সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এসেছিল, এসআইআর-এ কোথায় কত ভুয়ো ভোটার বাদ গিয়েছে ? আর ঠিক সেই তথ্যকেই এদিন টেনে আনলেন বিজেপির বর্ষীয়ান নেতা। মূলত তৃণমূল নেত্রীর বরাবরের ভবানীপুর কেন্দ্র থেকে লড়ে আসা প্রেক্ষাপট বদলাতে দেখা গিয়েছিল একুশে। আচমকাই গোটা বাংলা চমকে গিয়েছিল, যখন এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেমন হয় যদি তিনি নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান ? বাকিটা ইতিহাস। পরে দেখা যায় তিনি শুভেন্দুর বিপরীতে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন। বামেদের হয়ে সেবার পদ পার্থী ছিলেন মীনাক্ষী। এরপরেই হেভিওয়েট কেন্দ্রের সিলমোহর পড়ে নন্দীগ্রামে। ফলাফলের কথা আর কারও জানতে বাকি নেই। শাসকদলের সেই দুর্বল জায়গাতেই এদিন আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বললেন, '..এখন বেরিয়ে পড়েছেন, এবার নাকি উল্টে দেবেন, পাল্টে দেবেন, কী করবেন সেটা মানুষ জানে। তাই এসআইআর-এই আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে জেতেন, সেখানে..ভেজাল নাম বাদ গিয়েছে ..কেন জেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেছেন, কান মুলে বাড়ি পাঠিয়ে দিলাম, ওখানে মাত্র ১০ হাজার মৃত ভোটার ছিল, জিততে পারেননি।'

  'নিশ্চয়ই মন্ত্রী হব। মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেব কী করে?' রানাঘাটের সভা থেকে এভাবেই মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কথায়,'পরিবর্তন তো এমনিতেই হবে। পরিবর্তন এযুগের নিয়ম। কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, আপনার বোধহয় আর বাইরে থাকতে ভাল লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব। মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেব কী করে? গরিব মানুষের জীবনে পরিবর্তন কী করে করব? পশ্চিমবাংলায় বিজেপির সরকার না হলে, নরেন্দ্র মোদি যে গরিব কল্যাণ যোজনার সমস্ত সামগ্রী পাঠাচ্ছেন এখানকার গরিব মানুষের জীবন পরিবর্তনের জন্য, সেটা আপনার কাছে পৌঁছবে কী করে।'

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget